ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ময়ূরী এবার বিয়ে করলেন মাদ্রাসা শিক্ষককে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৭৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘদিন ধরেই মিডিয়ার বাইরে এক সময়ের ‘সাড়া জাগানো’ নায়িকা ময়ূরী। পর্দার আড়ালে থাকা এই অভিনেত্রীর সম্প্রতি নতুন খবর পাওয়া গেল, বিয়ে করেছেন তিনি।

গত আগস্ট মাসে তৃতীয়বারের মতো এ বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন ময়ূরী। স্বামীর নাম জুয়েল আহমেদ। তিনি পেশায় মাদ্রাসার শিক্ষক। জুয়েল এখন গাজীপুরের একটি মাদ্রাসায় পাঠদান করাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

তিন মাসে ময়ূরীর দ্বিতীয় স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয় বলে জানা গেছে। এরপর জুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের দেড় মাসের মধ্যে জুয়েলকে বিয়ে করেন এ নায়িকা।

নতুন স্বামীকে নিয়ে টঙ্গীতে বসবাস করছেন। ময়ূরীর প্রথম স্বামীর ঘরের একটি কন্যা সন্তান রয়েছে, নাম অ্যাঞ্জেল।

ময়ূরী প্রথম বিয়ে করেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম খান মিলনকে। ২০১৫ সালের ২৭ সেপ্টেম্বর মারা যান তিনি। এরপর ময়ূরী দ্বিতীয়বারের মতো বিয়ে করেন শ্রাবণ শাহ নামের এক চলচ্চিত্র অভিনেতাকে। কিন্তু সেই সংসারও টেকেনি। এবার মাদ্রাসা শিক্ষককে বিয়ে করলেন এ অভিনেত্রী।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ‘মৃত্যুর মুখে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন ময়ূরী।  শতাধিক ছবি মুক্তি পেয়েছে তার। সর্বশেষ তার অভিনীত ‘বাংলা ভাই’ ছবিটি মুক্তি পায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ময়ূরী এবার বিয়ে করলেন মাদ্রাসা শিক্ষককে

আপডেট টাইম : ০৭:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭