ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রূপ যৌবন পুঁজি করে ব্যবসা চলে: হ্যাপী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ শোবিজ অঙ্গনের সমালোচিত নাম নাজনীন আক্তার হ্যাপী। গত দুই বছর বিভিন্ন কারণে সংবাদের শিরোনাম হয়েছেন এই অভিনেত্রী। কাজের মাধ্যমে যতটা আলোচনায় এসেছেন, তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন ব্যক্তিজীবনের কারণে। জাতীয় দলের এক তারকা ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে তিনি সমালোচিত হন। এরপর মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন। লেখক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। হ্যাপী থেকে আমানুতুল্লাহ’ তার প্রথম গ্রন্থ। শোবিজ অঙ্গন থেকে সরে গেলেও এই অঙ্গন নিয়ে তিনি গতকাল ১৫ সেপ্টেম্বর তার ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস দিয়েছেন। হাওর বার্তা পাঠকদের জন্য তা হুবাহু তুলে ধরা হলো।

সেখানে হ্যাপী লিখেছেন: বেশিরভাগ নায়িকা, গায়িকাদের শেষ বয়সের পরিণতি অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না’ টাইপ শিরোনামে নিউজ! এছাড়া নায়িকা-গায়িকারা অর্থের অভাব থাকুক বা না থাকুক তাদের জন্য পারিশ্রমিক হিসাবে জাহান্নাম তো থাকছেই (তওবা না করলে)! এরা এতো বোকা কেন হয়! এরা কি বোঝে না তাদের রূপ যৌবনকে পুঁজি করে ব্যবসা চলে, রমরমা ব্যবসা! কাজ শেষ তো, থুথুর মত ফেলে দেয়! অথচ আজকের নায়িকা-গায়িকারা গর্ব করে দুনিয়া কাঁপাচ্ছে। কাল কি হবে, কোনো হুশ আছে?

সিনেমাপাড়ায়, মিডিয়াপাড়ায় ক্যামেরার সামনে-পেছনে কত রকম নোংরামি চলে তা তো সবার কম বেশি জানা। আজকের এই রূপ কয়দিন? এই রূপ দিয়ে কোটি কোটি পুরুষের রাতের ঘুম হারাম করাই শুধু সম্ভব, একজন জান্নাতি জন্ম দেওয়া সম্ভব নয়! আমিও ছিলাম তোমাদের কাতারে! রূপ-যৌবন তোমাদের চেয়ে কম ছিল না। জান্নাত পাবো কিনা জানি না। তবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার এই জঘন্য অন্ধকার পথ থেকে আল্লাহ আমাকে ফিরিয়ে এনেছেন আলহামদুলিল্লাহ! এখন তাই আশা করার সাহস করি, হয়ত আল্লাহ জাহান্নাম থেকে হেফাযত করবেন!

যারা তোমরা মিডিয়া-ফিল্ম নিয়ে পড়ে আছো, তোমরা স্বীকার করো বা না করো, এটা যে কত নোংরা জগত তা তোমরা ভালো মতই জানো। এখনো সময় আছে, ফিরে আসো! অবশ্যই আল্লাহতায়ালা তোমাদের পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ! হ্যাপী অভিনীত সর্বশেষ ধূমকেতু’ সিনেমাটি চলতি বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। শফিক হাসান পরিচালিত এ সিনেমায় হ্যাপী আইটেম গানে পারফর্ম করেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রূপ যৌবন পুঁজি করে ব্যবসা চলে: হ্যাপী

আপডেট টাইম : ০৭:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭