ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব ভক্তদের ঋণ সুদে আসলে ফেরৎ দেবেন তানহা খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জুটিপ্রথা থেকে বেরিয়ে আসতে চলেছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান। সম্প্রতি শাপলা মিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পাঁচটি ছবিতে। যেখানে প্রথম ছবি ‘আমি নেতা হবো’-তে শাকিবের নায়িকা হিসেবে দেখা গেছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে। আর এবার তাদের আরেক ছবি ‘কেউ কথা রাখেনি’তেও আসছে শাকিবের বিপরীতে নতুন নায়িকা! আর এবার নতুন নায়িকা হিসেবে শাকিবের সঙ্গী হতে চলেছেন মডেল ও অভিনেত্রী রাহা তানহা খানকে!

সম্প্রতি শাপলা মিডিয়ার প্রযোজনায় ও উত্তম আকাশের পরিচালনায় শাকিব খান কাজ করেছে ‘আমি নেতা হবো’ ছবিতে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। দেশের বিভিন্ন জায়গায় হয়েছে ছবির শ্যুটিং। বর্তমানে শাকিব খান আছেন যৌথ প্রযোজনার ছবি ‘চালবাজ’-এর কাজে লন্ডনে। সেখান থেকে ফিরে সামনের মাসে ফের দেশীয় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে বসবেন তিনি। আর তখনই ‘কেউ কথা রাখেনি’ ছবির কাজ শুরু করার কথা জানালেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। আর এরমধ্যে সেই ছবিতে শাকিবের বিপরীতে নতুন নায়িকা রাহা তানহার কথাও বললেন তিনি। বললেন, ঢাকাই সিনেমায় শাকিবের সঙ্গে রাহা জুটির সম্ভাবনাও দেখছেন তিনি।

আর শাকিবের নায়িকা হিসেবে রাহার নাম আসতেই দেশের বিনোদন জগতে সাড়া ফেলে দিয়েছেন তিনি। আর এরজন্য শাকিবের ভক্ত অনুরাগীদের প্রতি চরমভাবে কৃতজ্ঞ রাহা। কেনোনা, শাকিব ভক্তরা তাকে নিয়ে যেভাবে মাতামাতি শুরু করেছে তাতে সিনেমা করার আগেই তিনি নায়িকা বনে গেছেন। আর এরজন্য শাকিব ভক্তদের প্রতি পুরস্কারও ঘোষণা করেছেন রাহা! কি সেই পুরস্কার? বলছি….

শাকিব ভক্তরা নায়িকা হওয়ার আগেই রাহা তানহাকে মিডিয়ায় রীতিমত আলোচনার শীর্ষে তুলে দিয়েছেন। আর এ কারণে তাদের প্রতি পুরস্কার ঘোষণা করেছেন শাকিবের সম্ভাব্য নায়িকা রাহা। তিনি ফেসবুকে শাকিব ভক্তদের উদ্দেশ্যে লিখেন, শাকিব খান সাহেবের ভক্তদেরকে আমার অন্তরের অন্তস্থল থেকে ফুলের শুভেচ্ছা ও ভালবাসা। শুধুমাত্র তার সাথে মুভি করার জন্য সাইন করেছি তাতেই এমন অভূতপূর্ব সাড়া আমি এক জীবনে কল্পনাও করতে পারিনি! সত্যিই শাকিব খানের ভক্তদের ক্ষমতা দেখে আমি আবিভুত। আপনাদের এই ঋণ আমি বড় পর্দায় ভাল কাজের বিণিময়ে সুদে আসলে ফেরত দেবো ইনশাল্লাহ!

এখন দেখা যাক, তাকে নিয়ে শাকিব ভক্তদের যে উচ্ছ্বাস তা বড় পর্দায় অভিনয়ের মাধ্যমে কতোটা শোধ করতে পারেন রাহা!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব ভক্তদের ঋণ সুদে আসলে ফেরৎ দেবেন তানহা খান

আপডেট টাইম : ০৭:২৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭