ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাত বছর পর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৪০১ বার

হাওর বার্তা ডেস্কঃ ২০১০ সাল থেকে সানমুনের প্রচার ও প্রসারে চিত্রনায়ক ফেরদৌস বিভিন্ন স্টিল ফটোগ্রাফির মাধ্যমে মডেল হিসেবে কাজ করেছেন। তবে সাত বছর পর এই পণ্যের প্রচার প্রসারের জন্য এবার টেলিভিশন বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস।

আদিত্য ও আরিফের নির্দেশনায় এর বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন তিনি। আগামী ১৮ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে এর শুটিং হবে বলে জানান ফেরদৌস। বিজ্ঞাপনটিতে ফেরদৌস একাই মডেল হিসেবে কাজ করবেন বলে জানান।

ফেরদৌস বলেন, ‘আদিত্য ও আরিফ আমার প্রযোজিত এক কাপ চা চলচ্চিত্রে বিভিন্ন কাজের সাথে সম্পৃক্ত ছিল। তাদের প্রতিশ্রুতি দেয়া অনুযায়ীই তাদের নির্দেশনায় বিজ্ঞাপনটিতে মডেল হিসেবে কাজ করা। একসাথে একই প্রতিষ্ঠানের দু’টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করব আমি। বিজ্ঞাপন দু’টির কনসেপ্ট আমার ভালো লেগেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’

সর্বশেষ তিন মাস আগে ফেরদৌস একটি ফ্রিজের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। ফেরদৌস এই মুহূর্তে ব্যস্ত মাহমুদ দিদারের নির্দেশনায় ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের শুটিং নিয়ে। এতে তার বিপরীতে আছেন জয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাত বছর পর

আপডেট টাইম : ০৪:৩১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭