ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আবারও নতুন চেহারায় আমির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭
  • ৫৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মিস্টার পারফেকশনিস্ট তাকে এমনি এমনিই বলা হয়না। আর সেজন্যই আমিরের নতুন ছবি মানেই চরিত্রের সাথে তাল মিলিয়ে নিত্যনতুন চেহারায় হাজির হওয়া। দর্শকও জানে আমিরের নতুন ছবি মানেই নতুন কিছুর সাথে পরিচিত হওয়া। সামনে আসছে আমিরের নতুন ছবি ‘থাগস অফ হিন্দুস্থান। যেখানে আমিরের সাথে অভিনয় করবেন আরেক কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। এই দুই কিংবদন্তী মিলে যে দর্শকদের নতুন বিস্ময় উপহার দেবেন তা আর বলার অপেক্ষা রাখে না।

সম্প্রতি ‘থাগস অফ হিন্দুস্থান’ এর সেট থেকে প্রকাশিত কিছু ছবি তেমনই ইঙ্গিত দিচ্ছে। ছবিতে আমির খানকে চেনাই যাচ্ছেনা। নতুন এই ছবির জন্য আমির খান শরীর থেকে ওজন ঝরিয়েছেন অনেকখানি। মাথা ভরা কোঁকড়ানো চুল আর ইয়া মোটা গোঁফে তাকে এমনই অচেনা লাগছে, দেখে বোঝার উপায়ই নেই এই সেই সুদর্শন নায়ক আমির খান। বিজয় কৃষ্ণ আচার্যের পরিচালনায় ছবিটি আসছে যশ রাজ ফিল্ম এর ব্যানারে।

আগামী বছর মুক্তি পাবে ছবিটি। ইতোমধ্যে ছবির তারিখ ঘোষণা করে হয়েছে। ছবির তারিখ ঘোষণা দিতে গিয়ে যশ রাজ ফিল্ম বলে ‘কখনো দেখা হয়নি এমনই এক অ্যাডভেঞ্চারের গল্প নিয়ে দুই কিংবদন্তী প্রথম বারের মত একসাথে আসছেন। ছবিতে আমির, অমিতাভ ছাড়াও আরো অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ এবং ফাতেমা সানা শেখ। ছবিটি ২০১৮ সালের ৭ নভেম্বর মুক্তি পাবে।

এর আগে আমির খানের কানে দুল এবং নাকে নোলক পরা কিছু ছবি প্রকাশিত হয়েছিল। যা নিয়ে নানা মহল থেকে ‘থাগস অফ হিন্দুস্থান এর চরিত্র নিয়ে আলোচনা হয়। কিন্তু নতুন প্রকাশিত ছবি আগের আলোচনাকে ভুল প্রমাণ করেছে। এর আগের ছবিতে তার শরীরের গড়ন নিয়ে আমির খান একটি অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘থাগস অফ হিন্দুস্থানে, আমার চেহারা পেশিবহুল, কুস্তিগীরের মতন দেখা যাবেনা। চরিত্রের প্রয়োজনেই আমার হালকা গড়ন হবে।’

এছাড়াও আমির খান বলেন, ’আমি খুবই উত্তেজিত প্রথমবারের মত অমিতাভ বচ্চনের সাথে কাজ করতে পেরে। এটা যেন আমার স্বপ্নের বাস্তব রূপ পেয়েছে। আমি সব সময়েই তার একজন বড় ভক্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আবারও নতুন চেহারায় আমির

আপডেট টাইম : ০৩:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭