হাওর বার্তা ডেস্কঃ গত ঈদুল আজহায় ইউটিউবে প্রকাশিত হয়েছে ক্লোজআপ তারকা সালমার কণ্ঠে প্রথম রক ঘরানার গানের লিরিক ভিডিও। ‘তোরই চোখে জাদু আছে’ শিরোনামে গানটি এরমধ্যে খুব আলোচনায় এসেছে।
সেই রেশ কাটতে না কাটতে আবারও নতুন রক ডিজে মিশ্রিত গান নিয়ে এলেন তিনি। শিরোনাম ‘আউলা প্রেম’। ঈদের ঠিক দুইদিন আগে গানটিতে ভয়েস দিয়েছেন সালমা। জে কে মজলিসের সুর ও সংগীতে গানটি লিখেছেন আলোচিত গীতিকার জিয়াউদ্দিন আলম। ফোক লিরিকে রক মিউজিক ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন সালমা।
সালমা বলেন, আবারও নতুন ডিজে গান করেছি। অসম্ভব সুন্দর একটি গান হয়েছে। জিয়াউদ্দিন আলম ভাই অনেক ভালো একটি গান লিখেছে এবং অসাধারণ মিউজিক কম্পোজিশন করেছেন জে কে মজলিস। গানটি মিউজিক ভিডিও এই মাসের মধ্যে শুটিং করব। মিউজিক ভিডিওর প্রস্তুতি চলছে। মনে হলো, আমি নিজে তরুণ, তরুণদের জন্য কিছু গান করি। এখন থেকে নিয়মিত এ রকম কিছু কাজ করতে চাই।
Reporter Name 
























