ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চল্লিশ হাজার ফুট উঁচুতে দেবের ছবির লঞ্চ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ টালিউড ছবির ইতিহাসে এটাকে রেকর্ড বললে ভুল হবে না। যে রেকর্ডটা প্রথম বারের মত করে দেখালেন নায়ক থেকে প্রযোজকে নাম লেখানো কলকাতার বাংলা ছবির অন্যতম সুপারস্টার দেব। চল্লিশ হাজার ফুট উঁচুতে বিমানের মধ্যে করলেন নিজের নতুন ছবি ‘ককপিট’র মিউজিক লঞ্চ। উদ্বোধন করলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। সেসময় দেব, রুক্মিণী, কোয়েল এবং পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও উপস্থিত ছিলেন।

ভাবনা মাথায় আসলেও, টালিউডে এমন ভাবে ছবির প্রচার করে দেখানোর সাহস আগে কেউ করেননি। যেটা প্রথম করে দেখালেন দেব।  প্রযোজক হিসেবে ‘ককপিট’ নায়কের দ্বিতীয় ছবি। কিন্তু প্রচারে এতটুকুও জমি ছাড়লেন না তিনি। তাইতো মাঝ আকাশে ‘ককপিট’-এর মিউজিক লঞ্চ করে রীতিমত চমক ফেলে দিলেন।

এই অভিনব ভাবনার মাস্টারপ্লানটা দেবই বানিয়েছিলেন। বিমানের মধ্যে মিউজিক লঞ্চের পর নায়ক-সহ গোটা ‘ককপিট’র টিম উড়ে যায় অন্ডাল বিমানবন্দরে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন অভিনেতা ও প্রযোজক দেব। জানান, ‘টালিউডে এ ভাবনা একেবারেই প্রথম। প্রযোজক হিসেবে এমন নতুন নতুন প্রচেষ্টা আমার সব সময়ই থাকবে।’

দেব আরও জানান, ‘চ্যাম্প’ ছবিতে যেভাবে দর্শক সাড়া দিয়েছিলেন, ‘ককপিটে’ও তেমনই সাড়া মিলবে বলে আমি আশাবাদী।’

মোশন পোস্টার, টিজার, ট্রেলারের পর মিউজিক লঞ্চেরই অপেক্ষা ছিল ছবিটির জন্য। বেশ কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল যে,  দেব ‘ককপিট’-এর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছেন। তবে মাটি থেকে চল্লিশ হাজার ফুট উঁচুতে গিয়ে যে তিনি সেই সারপ্রাইজ দেবেন এমনটা বোধহয় কারও চিন্তাতেই ছিল না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চল্লিশ হাজার ফুট উঁচুতে দেবের ছবির লঞ্চ

আপডেট টাইম : ০৪:৪৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭