ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এটিএম শামসুজ্জামানের অন্যরকম জন্মদিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দীর্ঘ ৫২ বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত জীবন্ত কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামান। কিন্তু তার অভিনয় জীবনের দীর্ঘ এই পথচলায় কখনোই সাংবাদিকদের সঙ্গে নিজ গৃহে আড্ডা দেয়ার সময় হয়ে ওঠেনি কখনো। তবে গত ১০ সেপ্টেম্বর নিজের ৭৭তম জন্মদিনে তিনি সাংবাদিকদের সঙ্গে এক ঘরোয়া আড্ডায় মেতে উঠেছিলেন। আড্ডায় এটিএম শামসুজ্জামান নিজের ছোটবেলা থেকে অভিনয়ে আসার গল্প বলাসহ কবি শামসুর রহমান, আহমদ ছফা, নায়করাজ রাজ্জাক, আবদুল জব্বার, শবনম, প্রবীর মিত্র প্রসঙ্গসহ নিজের বাবা সম্পর্কে অনেক অজানা কথা বলেন। উপস্থিত সাংবাদিকরা আগ্রহ নিয়ে সেই সব না জানা কথা শোনেন। এটিএম শামসুজ্জামান বলেন, ‘আজকের এই দিনটি আমার সারা জীবন মনে থাকবে, জানি না কয়দিন আর বাঁচব। মনে থাকবে দিনটির কথা আমৃত্যু। কারণ আপনারা সবাই অনেক কষ্ট করে গরম আর বৃষ্টির দিনে এই পুরান ঢাকায় এসেছেন আমার কাছে আপনাদের ভালো লাগা-ভালোবাসা থেকে। আমি আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম। আমি সত্যিই বেশ আনন্দিত আজ। আপনারা ভালো থাকবেন।’ এটিএম শামসুজ্জামানের সঙ্গে জš§দিনের আড্ডায় যারা অংশগ্রহণ করেছেন তারা হলেন- রিমন মাহফুজ, অভি মঈনুদ্দীন, নিথর মাহবুব, রকিব হোসেন, রেজাউর রহমান রিজভী, রুদ্র মাহফুজ, এমদাদুল হক মিল্টন, আলমগীর কবির, কামরুজ্জামান মিলু, ফটোগ্রাফার দীপু খান ও আলিফ হোসেন রিফাত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এটিএম শামসুজ্জামানের অন্যরকম জন্মদিন

আপডেট টাইম : ০৮:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭