ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কেমন শত্রুতা মাছের সঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পূর্ব শত্রুতার জের ধরে নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গা গ্রামে মাছের ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে চিংড়ি, রুই, কাতলাসহ ১১ লাখ টাকার মাছ মরে গেছে।

ঘের মালিক হোগলাডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম বেগ জানান, দুই একর ঘেরে চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন তিনি। মাছগুলো বেশ বড় উঠেছিল। নভেম্বরে বিক্রির আশা ছিল তার। কিন্তু বিষ প্রয়োগে সব শেষ হয়ে গেছে।

গতকাল সোমবার গভীর রাতে এই ঘেরে বিষ প্রয়োগের পর মঙ্গলবার সকাল থেকে মাছগুলো মরে ভেসে উঠে বলে জানিয়েছেন তিনি। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার ঘেরে বিষ প্রয়োগ করেন। প্রায় পাঁচ বছর যাবত চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।

এদিকে বিভিন্ন পেশার মানুষ বিস্ময় প্রকাশ করে বলেন, মাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

কেমন শত্রুতা মাছের সঙ্গে

আপডেট টাইম : ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭