ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বলিউডে মিঠুনের কুড়িয়ে পাওয়া কন্যা আসছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭
  • ৬০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ খুব শিগরিই বলিউডের রূপালী পর্দায় দেখা যাবে হিন্দী ও কলকাতা বাংলা ছবির কিংবদন্তী নায়ক মিঠুন চক্রবর্তীর পালিত কন্যা দিশানী চক্রবর্তীকে। সম্প্রতি ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর থেকে এমনটাই জানা গেছে। সদ্য যৌবনে পা দেয়া দিশানী সিনেমাকেই নিজের ধ্যানজ্ঞান করতে চান। রক্তে যখন অভিনয় তখন বলিউডে তিনি আগামী দিনে লম্বা দৌড়ের ঘোড়া হতে পারেন বলে জোর কানাঘুষা চলছে সিনেপাড়ায়।

অভিনয়কে পেশা হিসাবে পোক্ত করতে সেই মতো নিজেকে প্রস্তুতও করছেন দিশানী। বর্তমানে নিউইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে পড়াশোনা করছেন তিনি। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে যে জনসংযোগ রাখতে হবে- তা ঠিকই বুঝে গেছেন মিঠুনকন্যা। ইদানিং সোশ্যাল মিডিয়ায়ও বেশ অ্যাক্টিভ হয়েছেন তিনি। ভারতীয় মিডিয়া বলছে, খুব শিগগিরই পর্দায় দেখা যাবে দিশানীকে।

কিভাবে দিশানী মিঠুনকন্যা হলেন সে গল্পে এবার আসা যাক। অনেক আগের গল্প। কলকাতার একটি ডাস্টবিনের পাশে একটি কন্যা সন্তানকে পড়ে থাকতে দেখতে পান কয়েক জন পথচারী। খবর যায় পুলিশের কাছে। উদ্ধার করা হয় শিশুটিকে। রাখা হয় স্বেচ্ছাসেবী একটি সংগঠনের দায়িত্বে।

খবর এসে পৌঁছায় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কানেও। মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা খেলে যায়। থাকতে না পেরে সেদিনই ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই শিশুকে দত্তক নেয়ার সিদ্ধান্ত নেন মিঠুন ও তার স্ত্রী যোগিতা।

শীর্ণকায়, রুগ্ন ওই শিশুটিকে সারারাত কোলে নিয়ে বসে বিভিন্ন আইনি সমস্যা মিটিয়েছিলেন দু’জন। বাড়িতে নিয়ে আসা হয়। নাম রাখেন দিশানী চক্রবর্তী। মিঠুনের পরিবারে আসার পর থেকেই সকলের প্রিয় হয়ে উঠেছিল ছোট্ট দিশানী। তার বাবার সঙ্গেও দিশানীর দারুণ সম্পর্ক। তিন ভাই মহাক্ষয়, উষ্মে এবং নমশীর তাকে সব সময় আগলে বড় করেছেন। মায়ের স্নেহও পেয়েছেন সব সময়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বলিউডে মিঠুনের কুড়িয়ে পাওয়া কন্যা আসছেন

আপডেট টাইম : ০৪:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭