ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

শিশু ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম পারভেজ মাসুদ (২৫)।

রবিবার দিবাগত গভীর রাতে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে টঙ্গী মডেল থানা পুলিশ।

মাসুদ গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক মাহামুদুল ইসলাম জানান, এরশাদনগর এলাকার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পারভেজ মাসুদকে গতকাল রাতে এরশাদনগর এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

আটক পারভেজ মাসুদের বিষয়ে জানতে টঙ্গী থানা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান কানন মোল্লা বলেন, ছাত্রলীগের কোনো নেতা অপকর্মের সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে অবশ্যই সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার পারভেজ মাসুদের বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। দ্রুত তাকে সংগঠন থেকে বহিষ্কার করার ব্যপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

শিশু ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:২৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭