ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চলচ্চিত্র নয়, অভিনয় থেকে অবসর নিচ্ছেন মিশা সওদাগর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭
  • ৪০২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর চলচ্চিত্রকে বিদায় জানিয়ে নতুন কিছু করার কথা ভাবছেন। হঠাৎ করেই নয়, অনেক ভেবেচিন্তেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন তিনি। কিন্তু কেন মিশার এমন সিদ্ধান্ত? এ বিষয়ে  মিশা সওদাগর  বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করে একটি দীর্ঘ সময় পার করেছি। এবার নিজেকে সময় দিতে চাই। আমি চাই আমার জায়গায় অন্য কেউ আসুক। আমি আপাতত অবসরে যাচ্ছি। হয়তো এটাই স্থায়ী হবে। নতুনদের জন্য তো জায়গা ছাড়তে হবে।’

কোনো রাগ-অভিমানে কী অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন মিশা বললেন, ‘না, কারও ওপর রাগ করে নয়, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। হাতে কয়েকটি ছবি আছে। এ বছর এগুলোর কাজ শেষ করব। এরপর বিশ্রাম।’ মিশা তার নতুন পরিকল্পনার কথা জানিয়ে বলেন, ‘সামনের বছর থেকে অভিনয় পেশা থেকে নিজেকে সরিয়ে নতুন কিছু করার কথা ভাবছি। ইভেন্ট ম্যানেজমেন্ট আমার ভালো লাগে। হয়তো এ কাজও করতে পারি। আমি এখন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি। সংগঠনে পর্যাপ্ত সময় দেব। চলচ্চিত্রের গুণগত পরিবর্তনের জন্য কাজ করব।’ সব মিলিয়ে মিশার বক্তব্য এমন আর পেশা হিসেবে অভিনয় নয়। একান্ত বিশেষ কোনো চরিত্র পছন্দ হলে হয়তো অভিনয় করবেন তিনি। এ ছাড়া পুরো সময়টা নিজের মতো করেই ব্যয় করতে চান জনপ্রিয় এ খলনায়ক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চলচ্চিত্র নয়, অভিনয় থেকে অবসর নিচ্ছেন মিশা সওদাগর

আপডেট টাইম : ০৩:৪৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭