ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

অসহায় রোহিঙ্গাদের নিয়ে আবেগাপ্লুত হয়ে যা বললেন নায়িকা অপু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৬১১ বার

হাওর বার্তা ডেস্কঃ  সারা বিশ্বের মানবিক মানুষকে নাড়িয়ে দিচ্ছে মায়ানমারের চলমান রোহিঙ্গা সংকট। অসহায় মানুষগুলোর ওপর দেশটির সরকারের অমানবিক আচরণ দেখে চোখের জল ধরে রাখতে পারেননি ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন নিজের অনুভূতি। দেশের সরকারসহ সবাইকে আহ্বান জানিয়েছেন রোহিঙ্গা শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে।

আজ রবিবার সন্ধ্যায় একটি ছবি সহ পোস্ট অপু লিখেছেন, ‘আমার খুব বেশি ফেসবুকে আসা হয়না। কিন্তু গত কয়েকদিন ধরে ফেসবুকে আসলে রোহিঙ্গা বিষয়ক ছবিগুলো দেখলে শরীর শিউরে উঠে! আমি রক্ত সহ্য করতে পারিনা; তার উপর এসব বীভৎস ছবিগুলো দেখে ভয়ে ফেসবুক থেকে লগ আউট করি। ‘

‘গতকাল ফেসবুকে লগিন করতে এই ছবিটা দেখতে পাই। ছবিটার উপর আমার চোখ আটকে যায়। এদের জায়গায় নিজেকে কল্পনা করি। আমারও একটা সন্তান আছে। বাংলাদেশে জন্ম না হয়ে যদি আমার জন্মটা রাখাইন রাজ্যেও হতে পারতো।

আমিও তখন এই পরিস্থিতিতে পড়তে পারতাম। ‘

আবেগাপ্লুত হয়ে অপু আরও লিখেছেন, ‘না আর ভাবতে পারছি না। অনূভব করলাম চোখের কোণে গরম তপ্ত জল গড়িয়ে পড়ছে। নিজের সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরলাম.. আরো বেশি শক্ত করে। ‘

‘মানুষ কি করে এত অমানবিক হতে পারে? কি করে নির্দয় হয়। উফ! ভাবতে পারছিনা। খোদা তুমি রহম করো। ‘

সবশেষে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই জনপ্রিয় অভিনেত্রী লিখেছেন, ‘আমি একজন ছোটখাটো মানুষ, আমি খুব বেশি গুছিয়ে লিখতেও পারিনা। দেশের উপরের মহলের প্রতি অনুরোধ করছি, তাদের পাশে আরো বেশি করে দাঁড়ান। তাদের প্রতি আরো বেশি সদয় হোন। সারা বিশ্ব দেখুক আমরা কতটা শান্তি প্রিয় মানুষ। পরিশেষে মানবতার জয় হোক।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

অসহায় রোহিঙ্গাদের নিয়ে আবেগাপ্লুত হয়ে যা বললেন নায়িকা অপু

আপডেট টাইম : ১১:১৩:২২ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭