ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এবার ঋতুপর্ণার সাথে জুটি বাঁধছেন আরিফিন শুভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রথমবারের মতো টালিউডের লাস্যময়ী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে জুটি বাঁধছেন নায়ক আরিফিন শুভ। ‘একটি সিনেমার গল্প’ শিরোনামের ছবিতে জুটি বাঁধতে যাচ্ছেন তাঁরা। ছবিটি পরিচালনা করছেন নায়ক আলমগীর। এফডিসিতে মহরতের মধ্য দিয়ে গতকাল শনিবার ছবিটির শুটিং শুরু হয়। মহরত শেষে আরিফিন শুভ জানান, ঋতুপর্ণার সঙ্গে অভিনয় করে অনেক কিছু শিখতে পারবেন তিনি।

শুভ সাংবাদিকদের বলেন, ‘ঋতুপর্ণার সাথে আমার কোনও কাজ করা হয়নি, তার মানে এমন নয় যে আমাদের দেখা হয়নি, আমাদের দেখা হয়েছে, অনেক আড্ডাও হয়েছে। বলতে পারেন আমাদের মাঝে সুন্দর একটা সম্পর্ক আছে। তিনি অনেক অভিজ্ঞ শিল্পী, এমন অভিজ্ঞতাসম্পন্ন মানুষের সাথে আমি সব সময়ই কাজ করতে চাই। আমি মনে করি ঋতুপর্ণার থেকে অনেক কিছু শেখার আছে।’

ছবির পরিচালক ও অভিনেতা আলমগীর সম্পর্কে শুভ বলেন, ‘নতুন ছবি শুরু হলে এমনিতেই ভালো লাগে। সেই ছবিটি যখন আমাদের চলচ্চিত্রের আইকন আলমগীর স্যারের মতো মানুষ পরিচালনা করেন, তখন আগ্রহ আরো বেড়ে যায়। আমি অনেক আশাবাদী ভালো একটি কাজের সাথে যুক্ত হতে পেরেছি। এই ছবিকে ভালো বলছি কারণ আলমগীর স্যার অনেক অভিজ্ঞ শিল্পী। তিনি চলচ্চিত্র বোঝেন।’

ছবিতে নিজের চরিত্র নিয়ে কিছু বলতে চাননি শুভ। তবে তিনি জানান, ‘এটা একটা সিনেমা তৈরির গল্প। আমরা যারা শিল্পী হিসেবে চলচ্চিত্রে কাজ করি, তাদের নিজেদের একটা জীবন আছে। আমরা যেহেতু রক্ত মাংসের মানুষ, তাই আমাদের দুঃখকষ্ট, ভালোবাসা সবই আছে। এসবই এই ছবির গল্পের মধ্য দিয়ে উঠে আসবে।’

ছবিটির প্রথম ধাপের শুটিং হবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তারপর কিছুদিন বিরতি দিয়ে অক্টোবর থেকে আবার শুরু হবে পরের ধাপের শুটিং। আলমগীর, চম্পা, আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও আরও অনেক পরিচিত মুখ অভিনয় করবেন ছবিটিতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এবার ঋতুপর্ণার সাথে জুটি বাঁধছেন আরিফিন শুভ

আপডেট টাইম : ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭