ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রভাসের ‘সাহো’তে’ শ্রদ্ধা কাপুর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৫৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ তেলেগু সিনেমার ‘ইয়ং রেবেল’ খ্যাত অভিনেতা প্রভাস। বাহুবলি সিনেমার মাধ্যমে ভারতের বাইরেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এ কারণে তার পরবর্তী সিনেমা সাহো শুরু থেকেই রয়েছে আলোচনায়।

সাহো সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে হায়দরাবাদে গিয়েছেন এ অভিনেত্রী। প্রভাসের সঙ্গে কাজ করার ব্যাপারে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

সিনেমায় শ্রদ্ধার চরিত্রটি কেমন হবে তা নিয়ে ভক্তদের কৌতূহল অনেক। শোনা যাচ্ছে, এতে দুটি চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে। এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘শ্রদ্ধা এতে দুটি চরিত্রে অভিনয় করবেন। দুটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটি চরিত্র খুবই আমুদে এবং কয়েকটি অ্যাকশন স্টান্টও করতে দেখা যাবে। অন্য চরিত্রটি শান্তশিষ্ট। তেলেগু, হিন্দি ও তামিল ভাষার এ সিনেমাটির জন্য তেলেগু ভাষা শিখছেন শ্রদ্ধা।’

এর আগে প্রভাসের সঙ্গে অভিনয়ের ব্যাপারে আগ্রহের কথা জানিয়ে শ্রদ্ধা বলেছিলেন, ‘বাহুবলির (প্রভাস) সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে আছি। দুর্ভাগ্যবশত আমাদের এখনও দেখা হয়নি, তবে নিয়মিত ফোনে কথা ও খুদে বার্তা আদান প্রদান হয়। আমরা এই মাসেই শুটিং শুরু করব।’

সাহো সিনেমাটি পরিচালনা করছেন সুজিত। এটি প্রযোজনা করছে ইউভি ক্রিয়েশন্স। প্রভাস ও শ্রদ্ধা কাপুর ছাড়াও সাহো সিনেমাটিতে আরও অভিনয় করছেন, নীল নিতিন মুকেশ, জ্যাকি শ্রফ, চাংকি পান্ডে, মন্দিরা বেদি প্রমুখ। সাহো সিনেমাটির সংগীত পরিচালনায় রয়েছেন- শংকর, এহসান ও লয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রভাসের ‘সাহো’তে’ শ্রদ্ধা কাপুর

আপডেট টাইম : ০৭:১৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭