ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শুটিংয়ে ফারিয়ার জন্মদিন পালন, কী করলেন জিৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ টালিউড সুপারস্টার জিৎ এবং বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া এখন রয়েছেন ইতালিতে। সেখানে তারা ‘ইন্সপেক্টর নটি কে’ নামের নতুন এক ছবির শুটিং করছেন। গতকাল (শুক্রবার) ছিল ফারিয়ার জন্মদিন। শুটিং সেটেই কেক কেটে ফারিয়ার জন্মদিন পালন এবং শুভেচ্ছা জানান জিৎ।

জন্মদিন উপলক্ষে কেক কাটার সময় ফেসবুকে লাইভে এসেছিলেন তারা। এসময় জিৎ-ফারিয়াকে বেশ উচ্ছ্বাসিত দেখা গেছে। সেখানে আরো উপস্থিত ছিলেন চম্পা, ছবির পরিচালক অশোক পাতি ছাড়াও অনেকে।

ফারিয়ার জন্মদিনের কেক কাটার পর জিৎ তাকে কেক খাওয়ান। এরপর ফারিয়ার তিনটি ভালো গুণ জানতে চাইলে জিৎ বলেন, ‘ফারিয়া অনেক গ্লামারস, চমৎকার এবং সহযোগিতা পরায়ণ একজন সহশিল্পী।’ আরো বলেন, ‘শুটিংয়ের সময় যাদেরই জন্মদিন পালন করা হয়, সেটি আমাদের জন্য অনেক খুশির ব্যাপার হয়ে যায়। ফারিয়ার বেলাও তাই হলো। দীর্ঘজীবী হও ফারিয়া। আরো ভালো কাজ করো।’

এর আগে জিতের সঙ্গে ‘বাদশা’ ও ‘বস টু’ নামের দু’টি ছবিতে অভিনয় করেছেন ফারিয়া। ইতালিতে শুটিং শেষে এরপর বাংলাদেশ ও ভারতে এই ছবির শুটিং হবে বলে জানা যায়। নতুন ছবিতে পুলিশ চরিত্রে দেখা যাবে ফারিয়াকে। ছবির শুটিংয়ের জন্য ফারিয়ার এবারের ঈদ দেশের বাইরে কেটেছে।

ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘ছবির গল্পটা দারুণ। দর্শক আমার পুলিশগিরি দেখবেন। আর ছবিতে নাচ, গান, সংলাপ সবকিছুতেই নতুনত্ব খুঁজে পাবেন দর্শক। এটি পুরোপুরি কমেডি-রোমান্টিক ছবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শুটিংয়ে ফারিয়ার জন্মদিন পালন, কী করলেন জিৎ

আপডেট টাইম : ০৪:৪৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭