ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কলকাতার শিল্পিদের ওয়ার্ক পারমিট নিয়ে জটিলতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ শুটিং শুরুর তিনদিনের মধ্যেই আইনি জটিলটায় পড়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’ ছবিটি। মূলত কলকাতার শিল্পিদের ওয়ার্ক পারমিট নিয়েই বেঁধেছে জটিলতা। যে কারণে বৃহস্পতিবার এফডিসির সাত নম্বর ফ্লোরে থেমে থেমে চলেছে এই ছবির নির্মাণ কাজ।

‘বেপরোয়া’ ছবিটি নির্মিত হচ্ছে বাংলাদেশের জাজের একক প্রযোজনায়। তবে এই ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। এছাড়া ছবির মারপিট থেকে শুরু করে অনেক শিল্পী, ১০ জন টেকনিশিয়ান রয়েছেন কলকাতার। যার ফলে শুটিং স্পটে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পুলিশ এসেছিল সঠিকভাবে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ চলছে কিনা সেটি যাচাইয়ের জন্য।

সন্ধ্যার পর শুটিং স্পট ঘুরে দেখা গেছে, সাত নম্বর ফ্লোরেই ফাইটিংয়ের দৃশ্যধারণ চলছিল। সেটে ছবির নির্মাতা রাজা চন্দ এবং নায়ক রোশান ছিলেন। শুটিং সেটের বাইরে সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চের একজন সদস্যকে কলকাতার নির্মাতা ও টেকনিশিয়ানদের ওয়ার্ক পারমিটের বিষয়টি তদারকি করতে দেখে গেছে।

এ বিষয়ে ছবির নায়ক রোশান বলেন, ‘দুপুরে পুলিশ এসেছিল জেনেছি। কেন এসেছিল, কখন চলে গেছে তা আমি জানি না।’

আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত টানা ‘বেপরোয়া’ ছবির শুটিং চলবে। ছবিতে রোশানের নায়িকা ববি। আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, কমল, রেবেকা প্রমুখ।

‘বেপরোয়া’ ছবির জাঁকজমক এক মহরৎ অনুষ্ঠিত হয় ২৭ আগস্ট সন্ধ্যায় রাজধানী সোনারগাঁও হোটেলে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কলকাতার শিল্পিদের ওয়ার্ক পারমিট নিয়ে জটিলতা

আপডেট টাইম : ০৬:০৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭