হাওর বার্তা ডেস্কঃ আঁৎকে উঠলেন ভদ্রলোক। তিনি স্পষ্ট দেখলেন, তার শয়নকক্ষের নিচ নিয়ে হাঙর ঘুরে বেড়াচ্ছে। এটা কোনো দুঃস্বপ্ন নয় তো? না, এটা বাস্তব ঘটনা। এতক্ষণ হাঙরের ওপরই ঘুমাচ্ছিলেন তিনি। ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়ে একটি ওয়াটার বাঙলো ভাড়া নিয়েছিলেন পল সিগারোসোন।
রাজা আম্পাতের ক্রি আইল্যান্ডে থাকার জন্য একটা ওয়াটার বাঙলো ভাড়া নিয়েছিলেন পল। পানির নিচে একটি ক্যামেরা বসিয়েছিলেন জলজ বৈচিত্র্যের সন্ধান পেতে। মাছ ধরার ইচ্ছাও ছিল তার। ক্যামেরায় ধারণ হচ্ছিল তার শয়নকক্ষের নিচের জলজ জীবনের চিত্র। পরে ভিডিও দেখতে গিয়ে তার পিলে চমকে গেল। শিড়দাঁড়া বেয়ে ঠাণ্ডা স্রোত বয়ে গেলো।
দেখলেন রাতের বেলা তিনি যখন ঘুমাচ্ছিলেন, তখন একটি ব্ল্যাকটিপ হাঙর তার বিছানার ঠিক নিচ দিয়েই ঘোরাফেরা করে গেছে। জোয়ারের সময় মূলত হাঙরটি সাঁতার কাটতে কাটতে ওখানে চলে আসে। ভিডিওটি পোস্ট করার পর তা ভাইরাল হয়ে গেছে।
ব্ল্যাকটিপ হাঙর সাধারণত মানুষ থেকে দূরে ই থাকে। তবে যদি তারা মনে করে যে, কেউ তার খাবার কেড়ে নিচ্ছে, তবে আক্রমণ করতে পিছপা হয় না। সূত্র : এমিরেটস
Reporter Name 

























