ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

৭ বছর পর একসঙ্গে ফিরছেন অভিষেক-ঐশ্বরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ সাত বছর পর আবারও একসঙ্গে বড়পর্দায় ফিরছেন অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চন। ২০১০ সালে মণিরত্নমের ‘রাবণ’ ছবিতে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। কিন্তু তারপর দীর্ঘ সাত বছর আর কোনও ছবিতেই একসঙ্গে আসেননি অভি-অ্যাশ। এবার সঞ্জয়লীলা বনশালির পরবর্তী ছবিতে একে অপরের বিপরীতে দেখা যাবে তাদের। প্রখ্যাত কবি সাহির লুধিয়ানভির জীবন নিয়ে সঞ্জয় তৈরি করছেন বায়োপিক।

ভারতের সর্বকালের সেরা কবিদের মধ্যে অন্যতম সাহির লুধিয়ানভি। হিন্দি ও উর্দুতে তার কবিতা দিনের পর দিন সমৃদ্ধ করে চলেছে কবিতাপ্রেমীদের। এবার তার জীবন তুলে আনা হচ্ছে বড়পর্দায়। সঞ্জয়লীলা বনশালির প্রযোজনায় এই বায়োপিকে অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার। কিন্তু কিছুদিন আগেই এই ছবি থেকে বেরিয়ে যান পিগি চপস। তার ফলে বদলে যায় ছবির বেশ কিছু কাস্টিং।

সাহির লুধিয়ানভি ও অমৃতা প্রীতমের প্রেম কাহিনিই ফ্রেমবন্দি করতে চলেছেন পরিচালক। শোনা যাচ্ছে, সাহির লুধিয়ানভির চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে ও অমৃতা প্রীতমের চরিত্রে অভিনয় করবেন ঐশ্বর্য রাই বচ্চন। জাসমিত রিনের পরিচালনায় এই ছবির শুটিং শুরু হবে আগামী বছর।

অভিষেক-ঐশ্বরিয়ার একসঙ্গে এটি নবম ছবি হতে চলেছে। প্রথমবার ২০০৩ সালে রোহন সিপ্পির ‘কুছ না কহো’ ছবিতে স্ক্রিন শেয়ার করেছিল এই কাপল। তারপর ‘ঢাই অক্ষর প্রেম কি’, ‘গুরু’, ‘ধুম’, থেকে শুরু করে ‘রাবণ’ ছবিতে তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি বারবারই মুগ্ধ করেছে দর্শকদের। এবার পালা নতুন করে আবার সেই রসায়নের স্বাদ নেওয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

৭ বছর পর একসঙ্গে ফিরছেন অভিষেক-ঐশ্বরিয়া

আপডেট টাইম : ০৮:৪৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭