ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য কুমিল্লায় যুবদল নেতা হত্যা মামলায় দুই ভাইয়ের ৭ দিনের রিমান্ড মসলিনের টেকসই উৎপাদন ও বাণিজ্যিক সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার এক অসাধারণ দৃষ্টান্ত : জুবাইদা রহমান বাংলাদেশে সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে, তা বিশ্বের আর কোথাও নেই: রাষ্ট্রপতি ফোনের র‍্যাম বাড়াতে যা করবেন নতুন পে-স্কেলে কত টাকা বকেয়া পাবেন, হিসাব করবেন যেভাবে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ’ খসড়ার চূড়ান্ত অনুমোদন সচিব পদে বড় রদবদল, পদোন্নতি, সংযুক্তি বাংলাদেশের ফুটবলকে পরের ধাপে নিতে বিনিয়োগের পরিকল্পনা করছে ফিফা

ফের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭
  • ৬৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ফের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে টাইমস সাময়িকী। টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং অনুযায়ী এ বছরও বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় প্রথম স্থানটি দখলে রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

তবে এ বছর তালিকার দু’ নম্বরে উঠে এসেছে গত বছরের তালিকায় চার নম্বরে থাকা কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।

জানা গেছে, গত ১৩ বছরে এই প্রথমবার বিশ্বসেরার তালিকার প্রথম দু’টি স্থানেই দুই ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। তালিকার পঞ্চম স্থানটিও মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি এর দখলে।

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশের ছ’টিই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দখলে। তালিকার প্রথম দশে মার্কিন ও ব্রিটিশ বিশ্ববিদ্যালয়গুলির আধিপত্যের মধ্যেও জায়গা করে নিয়েছে সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি জুরিখ। তালিকার নয় নম্বরে রয়েছে সুইজারল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়টি।

এই তালিকা তৈরির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির গবেষণামূলক উৎকর্ষ, মোট ছাত্রছাত্রী সংখ্যা, বিভাগ, বিদেশি ছাত্রছাত্রীর সংখ্যা ইত্যাদি আরো নানা খুঁটিনাটি দিক বিবেচনা করে দেখা হয়।

অন্যদিকে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম আড়াইশোয় কোনো ভারতীয় বিশ্ববিদ্যালয়ের নাম নেই। তবে তালিকার ২৫১ থেকে ৩০০ নম্বরের মধ্যে স্থান পেয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (আইআইএসসি)।

এছাড়া টাইমস এর এই সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ের ঠাঁই হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এক কমলাগাছ থেকে ফারুকের কৃষি সাম্রাজ্য

ফের বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড

আপডেট টাইম : ০৫:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০১৭