ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জেমসের গানে শাকিব, ইউটিউবে ১ কোটি শ্রোতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ৪৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ তোর প্রেমেতে অন্ধ হলাম, কী দোষ দিবি তাতে/ বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে’। এই গানের প্রেমে অন্ধ হয়ে শ্রোতারা সকাল-দুপুর-রাতে শুধু শুনছেন। না হলে মাত্র চার মাস হয়েছে ‘সত্তা’ ছবিটি মুক্তি পেয়েছে, এর মধ্যে ইউটিউবে মুক্তি দেওয়া গানটি এরই মধ্যে পেরিয়ে গেছে এক কোটি ভিউ! আজ পর্যন্ত এই গান শোনা হয়েছে ১ কোটি ১ লাখের বেশি বার।

গানটি গেয়েছেন জেমস। সুর করেছেন বাপ্পা মজুমদার। আর লিখেছেন সোহানী হোসেন। পশ্চিম বাংলার অভিনেত্রী পাওলি দাম ও ঢাকাই ছবির নায়ক শাকিব খানকে দেখা যায় এই গানে।
পাওলি অভিনীত কোনো ছবির এটাই প্রথম গান, যা ইউটিউবে এক কোটির বেশি বার দেখা হয়েছে। খবরটি নিশ্চিত করে ‘সত্তা’ ছবির পরিচালক হাসিবুর রেজা কল্লোল বলেন, ‘পাওলির সঙ্গে কথা হয়েছে। তিনি খুব উচ্ছ্বসিত। আর আমাদের লক্ষ্য ছিল একটা ভালো গান পরিবেশন করার। এক কোটির বেশি বার দেখা হয়েছে গানটা। তার মানে, মানুষ গানটা পছন্দ করেছে, এটা সেই প্রমাণ। আমরা আমাদের লক্ষ্যে সফল হয়েছি।’
তিনি জানান, এটা ‘সত্তা’র দলের জন্য অনেক বড় পাওয়া। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘সত্তা’। মুক্তি পায় এ বছরের ৭ এপ্রিল। আর গানটি মুক্তি দেওয়া হয় এর আট দিন আগে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জেমসের গানে শাকিব, ইউটিউবে ১ কোটি শ্রোতা

আপডেট টাইম : ০৮:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭