ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা

জেএসসি-জেডিসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ১ নভেম্বর থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফেকেট (জেডিসি) পরীক্ষা শুরু হবে।

বুধবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সমাপনী পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

১ নভেম্বর শুরু হয়ে ১৮ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা হবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।

কোনো শিক্ষার্থী মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্র আসতে পারবে না। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

এবার থেকে জেএসসির নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মী ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। এ তিন বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবারহ করতে বলা হয়েছে।

জেএসসি সূচি : ১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৫ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৭ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের পরীক্ষা নির্ধারিত রয়েছে।

৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ নভেম্বর বিজ্ঞান, ১১ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ১২ নভেম্বর গণিত, ১৩ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য), ১৪ নভেম্বর কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংষ্কৃত, পালি, ১৬ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ১৮ নভেম্বর চারু ও কারুকলা (অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য) বিষয়ের পরীক্ষা হবে।

জেডিসি সূচি : ১ নভেম্বর কুরআন মাজিদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৪ নভেম্বর আরবি প্রথম পত্র, ৫ নভেম্বর আরবি দ্বিতীয় পত্র, ৬ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৭ নভেম্বর বাংলা প্রথম পত্র, ৮ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা হবে।

৯ নভেম্বর কৃষিশিক্ষা, গার্হস্থ্য অর্থনীতি, ১১ নভেম্বর গণিত, ১২ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৩ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ১৪ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ১৬ বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ১৮ নভেম্বর বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

জেএসসি-জেডিসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আপডেট টাইম : ০৭:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭