ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নায়করাজকে শ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ফেসবুক স্ট্যাটাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনয় ক্যারিয়ারের শেষদিকে নায়করাজ রাজ্জাক কলকাতার অনেক ছবিতে অভিনয় করেছেন। সেসময় তাকে কাছে পেয়েছেন টলিউডের অনেক তারকাই। তেমনই দুজন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। তারা দুজনই ফেসবুকে রাজ্জাকের ছবি পোস্ট করে স্ট্যাটাসের মাধ্যমে  শ্রদ্ধা জানিয়েছেন।

প্রসেনজিৎ লিখেছেন, তিনি আমার কাছে বাবার মতো ছিলেন এবং থাকবেন। তার সঙ্গে অসংখ্য ছবিতে কাজ করেছি। তার এই অকাল মৃত্যুতে শুধু বাংলা চলচ্চিত্রই নয়, আমার হৃদয়েও সৃষ্টি হয়েছে বিশাল শূন্যতার। তার মৃত্যুতে গভীর শোক জানাই। শান্তিতে থাকুন ‘রাজ্জাক সাহেব’।

ঋতুপর্ণা লিখেছেন, আব্দুর রাজ্জাক স্যারের মৃত্যুর খবরটি শুনে প্রচণ্ড বিমর্ষ হয়ে পড়েছিলাম। অনেক কিছুই লিখতে ইচ্ছা করছে এই প্রিয় নায়ককে নিয়ে। আমরা একসঙ্গে ‘বাবা কেন চাকর’সহ আরো অন্যান্য ছবিতে কাজ করেছিলাম। শান্তিতে থাকুন স্যার, এই প্রার্থনা করি।

উল্লেখ্য, নায়করাজের সঙ্গে অনেক ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। এর মধ্যে উল্লেখযোগ্য ‘বাবা  কেন চাকর’। এটি মূলত একই নামের রাজ্জাক পরিচালিত জনপ্রিয় বাংলাদেশি সিনেমার রিমেক। এতে প্রসেনজিৎ অভিনয় করেছিলেন রাজ্জাকের ছেলের ভূমিকায়। আর প্রসেনজিতের বিপরীতে ছিলেন ঋতুপর্ণা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নায়করাজকে শ্রদ্ধা জানিয়ে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ফেসবুক স্ট্যাটাস

আপডেট টাইম : ০২:১৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭