ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো হরমুজ প্রণালি বন্ধে ইরানের ঘোষণার পর সতর্ক মার্কিন বাহিনী হাওরের কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা সহায়তা দেবে সরকার হাওরে দুর্যোগ : কী হবে বিচার চাহিয়া বন্ধু আর আব্বুকে নিয়ে ব্রাজিলের খেলা দেখতেই বাংলাদেশ থেকে আমেরিকায় এসেছি ৪৫ দিন কলা খেলে কী ঘটে শরীরে হেলথ কার্ড, বিশেষায়িত হাসপাতালসহ স্বাস্থ্যখাতে একগুচ্ছ পরিকল্পনা

বন্যার্তদের এক দিনের বেতন দিচ্ছে বাকৃবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বন্যা দুর্গতদের সাহায্যার্থে এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সহ-উপচার্যের অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টর, কোষাধ্যক্ষসহ বন্যায় আক্রান্তদের সাহায্যার্থে উপাচার্য কর্তৃক গঠিত কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে, সংগৃহীত অর্থের দুই-তৃতীয়াংশ মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে। অবশিষ্ট অর্থ দিয়ে বন্যা দুর্গত এলাকার মানুষের সাহায্যার্থে ত্রাণ সামগ্রী হিসাবে বীজ, সবজি চারা, ধানের চারা, খাদ্য (চাউল, চিড়া , চিনি, আলু), গো-খাদ্য, পশু চিকিৎসা সামগ্রী, স্যালাইন, পানি শোধন ট্যাবলেট, ঔষধ ইত্যাদি দেয়া হবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে বন্যার্তদের সহায়তায় অর্থ সংগ্রহ করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর

বন্যার্তদের এক দিনের বেতন দিচ্ছে বাকৃবি

আপডেট টাইম : ০২:০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০১৭