ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ঈদের পর শাকিব-শুভশ্রীর ‘চালবাজ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ৬৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পবিত্র ঈদ-উল-আযহার পর শুরু হতে যাচ্ছে ঢালিউড অভিনেতা শাকিব খান ও টালিউড অভিনেত্রী শুভশ্রী জুটির ‘চালবাজ’ ছবির শ্যুটিং। এর আগে গেলো ঈদে যৌথ প্রযোজনায় এ জুটির ‘নবাব’ সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল।

শ্যুটিং প্রসঙ্গে শাকিব খান জানান, আসছে ৬ সেপ্টেম্বর থেকে শ্যুটিং শুরুর কথা। শ্যুটিংয়ের মাঝে ১২ সেপ্টেম্বর ওমানে যাব, ১৪ সেপ্টেম্বর সেখানে একটি শোতে অংশ নিয়ে রাতেই লন্ডনে ফিরব। এরপর ১৫ সেপ্টেম্বর থেকে শ্যুটিংয়ে ফের অংশ নেব।

বাংলাদেশ থেকে কাট-অ্যাকশান এন্টারটেইনমেন্ট প্রডাকশন হাউজের ব্যানারে পরিচালনা করবেন অনন্য মামুন। কলকাতা থেকে এসকে মুভিজের ব্যানারে পরিচালনায় থাকছেন জয়দীপ মুখার্জি।

এর আগে ২২ জুন লন্ডনে শুটিং হবার কথা থাকলেও কলকাতার টেকনিশিয়ানদের সংগঠন সিনে ফেডারেশন ও প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের দ্বন্দ্বে বন্ধ হয়ে যায় এ ছবির শুটিং। আর সেই দ্বন্দ্ব এখনো না মেটায় ৩ সেপ্টেম্বর থেকে লন্ডনে প্লে মাউন্টে শুরু হবে ‘চালবাজ’র শুটিং। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং হবে সেখানে। এরপর বাকি কাজ হবে বাংলাদেশ ও কলকাতায়।

এদিকে শাকিব খান-বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমি নেতা হবো’ ছবির শুটিং শুরু হবার কথা ছিল কক্সবাজারে। ১৪ আগস্ট শাকিব খান-মিম সেখানে পৌঁছালেও জঙ্গি হামলার শঙ্কা থাকায় সবার নিরাপত্তার স্বার্থে সেখানকার পুলিশ শুটিং বন্ধ রাখার আহ্বান জানায়। অবশেষে দু’দিন বসে থাকার পর ১৬ আগস্ট ঢাকায় ফেরেন শাকিব খান।

আসছে ঈদে শাকিব খান অভিনীত দু’টো ছবি মুক্তি পেতে যাচ্ছে। ‘অহংকার’ ও ‘রংবাজ’ নামে দুটো ছবিতেই তার বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা বুবলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ঈদের পর শাকিব-শুভশ্রীর ‘চালবাজ’

আপডেট টাইম : ০৭:১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭