ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭০০ বছরের পুরোনো টাকার গাছের সন্ধান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭
  • ৩৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ টাকার গাছ! শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। কারণ যেখানে এই টাকার গাছের কথা বলা হচ্ছে সেখানে গাছটিকে কেউ বলেন যে ভূতের বাস।

কারোর দাবি, দেবতা থাকতেন ওই গাছে! স্কটল্যান্ডের টাকার গাছ সম্পর্কে এমনই ধারণা লোক-মুখে শোনা যায়। আর এর ফলেই ১৭০০ বছরের পুরোনো এই গাছ আজ অন্যতম পর্যটন কেন্দ্র।

স্কটল্যান্ডের পিক জেলার জঙ্গলের এই গাছ দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র।

বহু পর্যটকই এখানে এসে কয়েন লাগিয়ে যান। বছরের পর বছর এমনই চলে আসছে। এর ফলেই এই গাছে কোনও ফল নয়, শুধু কয়েন দেখা যায়।

বিদেশি পর্যটকরাও কয়েন লাগিয়ে যান। তাই এই গাছে বিভিন্ন দেশের কয়েন দেখা যায়। অনেকেই গাছটিতে পূজো করেন। স্থানীয়রাও এই গাছটিকে পবিত্র মনে করেন। কথায় বলে টাকা কি গাছে ফলে? না ফললেও তার দেখা কিন্তু মেলে। প্রমাণ স্কটল্যান্ডের এই টাকার গাছ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৭০০ বছরের পুরোনো টাকার গাছের সন্ধান

আপডেট টাইম : ০৬:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭