হাওর বার্তা ডেস্কঃ তরুণ নির্মাতা সজল আহমেদ নির্মাণ করেছেন ‘তুই আমার’ নামের সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ২১ এপ্রিল সারা দেশে মুক্তি পেয়েছে এটি।
১৮ আগস্ট ‘তুই আমার’ সিনেমাটি পাইরেসির কবলে পড়েছে। গতকাল ইউটিউবে প্রকাশের পর প্রায় সারে তিন লাখ দর্শক সিনেমাটি দেখেছেন।
এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা সজল আহমেদ হাওর বার্তাকে বলেন, ‘‘গতকাল ‘তুই আমার’ সিনেমাটি পাইরেসি হয়েছে। ইউটিউবে দেখার পর ইউটিউব কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছি। আশা করছি, আগামীকালের মধ্যে ইউটিউব থেকে সিনেমাটি তুলে নেওয়া হবে।’’
সিনেমাটি ইউটিউবে ফাঁস হয়ে যাওয়ার কারণে ব্যবসায়ীক ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এ জন্য হল কর্তৃপক্ষ সিনেমাটি নিতে আগ্রহী হচ্ছেন না বলেও জানান এই নির্মাতা।
হ্যাভেন মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কলকাতার প্রলয় ভট্টাচার্য। সংগীত পরিচালনা করেছেন কলকাতার শ্রী প্রিতম। নৃত্য পরিচালনা করেছেন কলকাতার শঙ্ক রায়া ও বাংলাদেশের মাসুম বাবুল।
Reporter Name 
























