ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিচ্ছেদের পর কেমন আছেন শখ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ যেখানে থাকার কথা সেখানে নেই আনিকা কবির শখ। অভিনয়ে উদাসীনতা ও ব্যক্তিগত ঝামেলায় বারবার হোঁচট খেতে হয়েছে তাকে। সর্বশেষ জুলাই মাসে মডেল নিলয় আলমগীরের সাথে বিয়েবিচ্ছেদের খবর প্রকাশ হওয়ার পর ব্যক্তিগত বিষয় নিয়ে মুখে কুলোপ এঁটেছেন তিনি।

গণমাধ্যমকর্মীদের বিনয়ের সাথে বলেছেন, ব্যক্তিগত সম্পর্ক নিয়ে যেন কোনো প্রশ্ন না করা হয়। কিন্তু প্রশ্ন বন্ধ হলে কি ভেঙে যাওয়া ক্যারিয়ার ঠিক হবে? শখের উত্তর বেশ সাবলীল, ‘ঠিক, কতটুকু হবে জানি না, তবে নিজের প্রতিভার বিকাশ ঘটানোর স্বাধীনতা পাব। এই স্বাধীনতা আমার অনেক দিনের কাঙ্ক্ষিত। কোনো কাজ যখন ইচ্ছার মতো করে বাস্তবায়ন হয়, তখন অনেক দূরের গন্তব্যও কাছে টেনে আনা যায়। আশা করব এ জন্য সবার সহযোগিতা পাব।’

সম্প্রতি প্রকাশ হওয়া বিয়েবিচ্ছেদের বিষয়ে কিছু বলতে না চাইলেও এই খবর প্রকাশের পর তার কাজের ব্যস্ততা অনেক বেড়েছে। শখ বলেন, ‘গত মাসের মাঝামাঝি সময় থেকে কাজের অফার বেশি করে আসছে। তাই গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদে আমাকে বেশি নাটকে দেখা যাবে।’

তার সিডিউল এখন এতটাই ব্যস্ত যে বেশ কয়েকজন গুণী নির্মাতার কাজও হাতছাড়া করতে হয়েছে।
এ জন্য শখের মনও মাঝে মধ্যে কিছুটা খারাপ হয়েছে। তবে যাদের নাটকে তিনি শুটিং করছেন এবং করবেন তারাও বেশ যত্ন নিয়েই তাকে দিয়ে অভিনয় করাচ্ছেন। গল্প ও চরিত্র ভালো হলেই শখ অভিনয় করছেন ঈদ বিশেষ নাটক, টেলিফিল্ম ও ঈদ ধারাবাহিকে।

গত ঈদের মতো এবারের ঈদেও শখ সাগর জাহানের রচনা ও নির্দেশনায় সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। গত বুধবার থেকে শখ রাজধানীর লক্ষ্মীবাজারে সাগর জাহানের নির্দেশনায় ‘মেরিড লাইফ-এ অ্যাভারেজ আসলাম’ নাটকের শুটিং শুরু করেছেন। এতে শখ পারিহা চরিত্রে অভিনয় করছেন।

শখ বলেন, ‘সাগর ভাইয়ার নির্দেশনায় কাজ করা সবসময়ই আমি দারুণ উপভোগ করি। এর সাথে যদি মোশাররফ ভাই থাকেন কোআর্টিস্ট হিসেবে, তখন কাজটাও হয়ে ওঠে উপভোগ্য। আশা করছি এ নাটকটিও দর্শকের কাছে ভীষণ উপভোগ্য হবে। বরাবরের মতো ধন্যবাদ দিতেই হয় সাগর ভাইকে। কারণ তিনি আমার অভিনয়কে পছন্দ করেন বলেই আমাকে এ চরিত্রে কাজ করাচ্ছেন। আমিও চেষ্টা করছি নিজের চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’

আসছে ঈদে বাংলাভিশনে প্রচার হবে শখ অভিনীত এই নাটকটি। সাগর জাহানের নির্দেশনায় শখ প্রথম অভিনয় করেন টেলিফিল্ম ‘সিকান্দার বক্স এখন পাগলপ্রায়’। এরপর ‘সিকান্দার বক্স’র সিক্যুয়ালের শেষ পর্যন্ত টানা অভিনয় করেন তিনি। এ ছাড়া এবারের ঈদে শখকে দেখা যাবে, হিমেল আশরাফের ‘হ্যালো আর জে’সহ একাধিক নাটকে। তাছাড়া শামীম জামানের একটি, মাবরুর রশীদ বান্নাহর তিনটি ও মেহেদী হাসান জনির পাঁচটি নাটকে শখকে অভিনয়ে দেখা যাবে।

সাগর জাহান জানান, জাহিদ হাসান ও শখকে নিয়ে আরেকটি খণ্ড নাটক নির্মাণ করবেন তিনি। ২২ থেকে ২৯ আগস্ট শখ কক্সবাজারে ‘মেরিড লাইফ-এ অ্যাভারেজ আসলাম’ নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকবেন। ঢাকায় ফিরে শুরু করবেন নতুন আরেকটি নাটকের শুটিং।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিচ্ছেদের পর কেমন আছেন শখ

আপডেট টাইম : ১১:২৭:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ অগাস্ট ২০১৭