ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

জহির রায়হানের জন্মদিনে উদীচীর দু’দিনব্যাপী উৎসব শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৬৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের চলচ্চিত্র জগতের অন্যতম নক্ষত্র জহির রায়হানের কর্মময় জীবন ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে দু’দিনব্যাপী উৎসব শুরু করেছে উদীচী শিল্পগোষ্ঠী।

প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অগ্রণী সৈনিকের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’ শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা, গান, নৃত্য, চলচ্চিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনীসহ নানা অনুষ্ঠান রয়েছে এবারের উৎসবে।

শুক্রবার শিল্পকলা একাডেমির সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন উদীচীর সভাপতি ড. সফিউদ্দিন আহমেদ।

‘দাও দাও দুনিয়ার যতো গরিবকে আজ জাগিয়ে দাও’ গান দিয়ে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ভূপেন হাজারিকার ‘আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’ গান এবং ‘রাজা যায় রাজা আসে, রানীরাও আসে যায়’ গানের সঙ্গে দলীয় নৃত্যও পরিবেশিত হয়।

উদীচী ঢাকা মহানগর সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীশের সভাপতিত্বে অনুষ্ঠানে জহির রায়হানের ছেলে অনল রায়হান এবং উদীচীর সহ-সভাপতি মাহমুদ সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন জহির রায়হান। সংস্কৃতির মধ্য দিয়েই তিনি তার প্রতিবাদ জানাতেন। অন্যায়-অত্যাচার ও অনাচারারের বিপক্ষে তিনি ছিলেন সচেষ্ট। তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম ও নৃশংস হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। দেশের স্বাধীনতার জন্য তার অবদান নিয়ে বলার কী আর আছে।

জহির রায়হান নির্মিত চলচ্চিত্র ‘স্টপ জেনোসাইড’ দিয়ে শুরু হয় ১ম দিনের ২য় পর্বের অনুষ্ঠান। এরপর উদীচী কেন্দ্রীয় চলচ্চিত্র ও চারুকলা বিভাগ প্রযোজিত প্রামাণ্যচিত্র ‘ভাষানপানি’ প্রদর্শিত হয়। এরপর তৌকির আহমেদ নির্মিত ‘অজ্ঞাতনামা’, কামার আহমেদ সাইমন নির্মিত ‘একটি সুতার জবানবন্দি’ এবং তানভীর মোকাম্মেল নির্মিত ‘জীবনঢুলী’ প্রদর্শীত হবে।

রাত সাড়ে ৮টায় শেষ হবে উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানমালা। এই চলচ্চিত্রগুলো সকলের জন্য উন্মুক্ত।

শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা। এদিন দুপুর আড়াইটা পর্যন্ত পর্যায়ক্রমে প্রজন্ম টকিজের সালেহ সোবহান অনীম নির্মিত ‘পুনরাবৃত্তি’ ও সাঈদ আহমেদ সাকী নির্মিত ‘উপসংহার’ এবং জাহিদুর রহিম অঞ্জন নির্মিত ‘মেঘমল্লার’ প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

জহির রায়হানের জন্মদিনে উদীচীর দু’দিনব্যাপী উৎসব শুরু

আপডেট টাইম : ০৭:৪২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭