ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রিয়াজ-শাওনের গল্পে এবারের ‘আনন্দমেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৪৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ হ্যাঁ, এরমধ্যে খবরটি নিশ্চিত হওয়া গেছে। ‌‌‘আনন্দমেলা’র এবারের মঞ্চ মাতাবেন চিত্রনায়ক রিয়াজ এবং অভিনেত্রী-কণ্ঠশিল্পী-নির্মাতা মেহের আফরোজ শাওন।
এ প্রসঙ্গে রিয়াজ বলেন, “বিটিভির জনপ্রিয় অনুষ্ঠানগুলোর মধ্যে ‘আনন্দমেলা’ অন্যতম। বরাবরই নানা ধরনের বিশেষত্ব নিয়ে উপস্থাপন হয় এতে। এবারও ভিন্ন আঙ্গিকে তৈরি হচ্ছে অনুষ্ঠানটি। আমি আর শাওন গল্পে গল্পে উপস্থাপন করব পুরো অনুষ্ঠানটি।”
শাওন বলেন, ‘আমি উপস্থাপক নই। তবে এবারের আনন্দমেলায় সঙ্গে থাকছেন আমার দীর্ঘদিনের সহকর্মী রিয়াজ। গতানুগতিক উপস্থাপনা এবার থাকছে না, রিয়াজ ভাই আর আমি গল্পে গল্পে পুরো অনুষ্ঠানটি উপস্থাপন করবো। আর সে জন্যই আমি অনুষ্ঠানটির বিষয়ে আগ্রহী হয়েছি।’
শাওন আরও বলেন, ‘এবারের ঈদে আর কোনও অনুষ্ঠানে আমি থাকছি না। আনন্দমেলাতেই ভক্ত দর্শকরা আমাকে দেখতে পাবেন। একটা কথা না বললেই নয়, বিটিভিতেই আমার শিল্পী সত্ত্বার জন্ম এবং বেড়ে ওঠা। তাই এই অনুষ্ঠানে থাকতে পেরে নিজের শেকড়ের কাছে ফিরে যাওয়ার অনুভূতি অনুভব হচ্ছে।’
বিটিভির মহাপরিচালক এস. এম. হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থনায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা করছেন মাহফুজা আক্তার। প্রচারিত হবে ঈদের রাত ১০টার ইংরেজি সংবাদের পর, বাংলাদেশ টেলিভিশনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রিয়াজ-শাওনের গল্পে এবারের ‘আনন্দমেলা

আপডেট টাইম : ০৬:২৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭