ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন জুলাই শহীদ পরিবার-আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্বোধন কবে, জানালেন গৃহায়ন প্রতিমন্ত্রী ৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়: জামায়াত আমির জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক

বরগুনায় শ্রেণিকক্ষে শিক্ষিকাকে দলবেঁধে ‘ধর্ষণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৫০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বরগুনার বেতাগীতে স্বামীকে আটকে রেখে শ্রেণিকক্ষে এক শিক্ষিকাকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তিনি বেতাগী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ ঘটনায় ছয় জনকে আসামি করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বেতাগী থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষিকা।

পরে শুক্রবার সকাল দশটার দিকে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্তরা হলেন- বেতাগীর হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের সুমন বিশ্বাস, মো.  রাসেল, সুমন কাজী, মো. রবিউল, মো. হাসান ও মো. জুয়েল।

মামলা সূত্রে জানা গেছে, বেতাগী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকা ও তার স্বামী ভারতের পূর্ব মোদেনীপুর জেলার নন্দী গ্রামে বাসিন্দা বৃহাস্পতিবার স্কুল ছুটির পর বিদ্যালয়ে বসে কথা বলছিলেন। তাদের কথোপকথন দেখে অভিযুক্তরা স্কুলে প্রবেশ করতে চাইলে ওই শিক্ষিকা ভয়ে স্কুলের প্রধান দরজা তালা বন্ধ করে দেন।

এসময় অভিযুক্তরা তালা ভেঙে ভেতরে ঢুকে তার স্বামীকে এলোপাথাড়ি মারধর করে স্কুলের একটি কক্ষে আটকে রেখে অপর একটি কক্ষে স্কুলশিক্ষিকাকে দলবেঁধে ধর্ষণ করে চলে যায়।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ জানান, ভুক্তভোগী ওই শিক্ষিকা মামলা করেছেন। তার ডাক্তারি পরীক্ষার জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন

বরগুনায় শ্রেণিকক্ষে শিক্ষিকাকে দলবেঁধে ‘ধর্ষণ

আপডেট টাইম : ০৫:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭