ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন শিশুর হাতে বই তুলে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রেরও প্রতিযোগিতা আমি নিজের সঙ্গেই করি : অপু বিশ্বাস ফ্যাসিবাদী আ. লীগের এ দেশে আর রাজনীতির সুযোগ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম দেশে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী

১১ অক্টোবর মুক্তি পাচ্ছে নিরবের বলিউড সিনেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • ৫৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নিরবের বলিউড অভিষেক, সে পুরনো কথা। এখন ছবি মুক্তির অপেক্ষা। সে তারিখও চূড়ান্ত হয়ে গেল। আগামী ১১ অক্টোবর ভারতে মুক্তি পেতে যাচ্ছে নিরব অভিনীত প্রথম বলিউডের ছবি শ্যায়তান (শয়তান)। আকস্মিক ভাবে শুধু ঘোষণাই হয় একেবারে শুটিং স্পটে উপস্থিত হয়ে চমকে দেন নিরব।

ভারতের বিভিন্ন লোকেশনে গত বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হয়। ছবিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন কন্নড় ও বলিউড অভিনেত্রী কাভিতা রাধ্যেশাম ও পাকিস্তানের মীরা। সম্প্রতি ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে।

সম্প্রতি মুক্তি পাওয়া গানের ভিডিওতে দেখুন বলিউডের নিরবকে

গত বছরের সেপ্টেম্বরে জানা যায় বাংলাদেশি অভিনেতা নিরব বলিউডে ‘শ্যায়তান’ (বাংলায় শয়তান) ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। মুম্বাই থেকে হাওর বার্তাকে ছবির পরিচালক ফয়সাল সাইফও বিষয়টি নিশ্চিত করেছিলেন। মুক্তিপূর্ববর্তী প্রস্তুতি হিসেবে ছবির ট্রেলার ও অডিও গানগুলো সোশাল মিডিয়ায় মুক্তি পায়।

শ্যায়তান ছবি নিয়ে আশাবাদী নিরব হাওর বার্তাকে বলেন, ‘ছবিটি নিয়ে আমি বেশ আশাবাদী। এখানে আমার মনোযোগের যে বিষয়টা সেটার সর্বোচ্চ প্রয়োগ করেছি, পরিচালকের ডিমান্ড পূরণ করার জন্য অভিনয়ের সর্বোচ্চটা দিয়েছি। বাকিটুকু দর্শকদের ওপর নির্ভর করবে। ‘

ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া গানের ভিডিওতে দেখুন বলিউডের নিরবকে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মুক্তিযোদ্ধা রতন: স্বদেশপ্রেমে কেঁদেছিল যাঁর মন

১১ অক্টোবর মুক্তি পাচ্ছে নিরবের বলিউড সিনেমা

আপডেট টাইম : ০৫:৩৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭