ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই শহীদ পরিবার-আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্বোধন কবে, জানালেন গৃহায়ন প্রতিমন্ত্রী ৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়: জামায়াত আমির জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে

জুলহাজ-তনয় হত্যা মামলায় প্রতিবেদন দাখিল হয়নি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭
  • ৪৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে করা হত্যা ও অস্ত্র আইনের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি।

বৃহস্পতিবার মামলা দুইটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্তকারী কর্মকর্তারা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৫ সেপ্টেম্বর ধার্য করেছেন।

মামলা দুটির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী এবং অস্ত্র মামলার তদন্ত করছে ডিবির পরিদর্শক নুরুল আফসার। হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য ৩১ বার এবং অস্ত্র মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ৩০ বার সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে প্রবেশ করে ইউএসএইড কর্মকর্তা এবং সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলাটি দায়ের করেন।

নিহত জুলহাজ বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। জুলহাজ উন্নয়ন সংস্থা ইউএসএআইডিতেও কাজ করতেন।

নিহত তনয় নাট্য সংগঠন লোক নাট্যদলের শিশু সংগঠন পিপলস থিয়েটারে জড়িত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই শহীদ পরিবার-আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্বোধন কবে, জানালেন গৃহায়ন প্রতিমন্ত্রী

জুলহাজ-তনয় হত্যা মামলায় প্রতিবেদন দাখিল হয়নি

আপডেট টাইম : ০১:১৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০১৭