ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব খানের শুটিংয়ে পুলিশের বাধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • ৩৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। ১৪ আগস্ট ‘আমি নেতা হব’ সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে কক্সবাজার যান এ চিত্রনায়ক। কিন্তু শুটিং না করেই ঢাকায় ফিরতে হয়েছে তাকে।

ওই দিন শুটিংয়ের সকল প্রস্তুতি শেষ করেছিল শুটিং ইউনিট। এমন সময় শুটিং না করার অনুরোধ করেন পুলিশ কর্তৃপক্ষ। রাইজিংবিডিকে এমনটাই জানান সিনেমাটির প্রযোজক সেলিম খান।

এ প্রসঙ্গে সেলিম খান হাওর বার্তাকে বলেন, ‘‘আমি নেতা হব’ সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে ১৪ আগস্ট কক্সবাজার গিয়েছিলাম। হঠাৎ পুলিশ সিনেমাটির শুটিং না করার অনুরোধ করেন। সেখানে নাকি জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। তবে কবে নাগাদ শুটিং শুরু করা যাবে তাও পুলিশ জানাতে পারেনি। এজন্য শুটিং ইউনিট ঢাকায় ফিরে আসছে।’

তিনি আরো বলেন, ‘ঢাকায় ফিরে সিনেমাটির শুটিং শুরু করব। এ সিনেমার শুটিং শেষ হলে অন্য সিনেমার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।’

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে রয়েছে বিদ্যা সিনহা মিম। গত ৩১ জুলাই রাজধানীর আফতাব নগরে ওমর সানি-মৌসুমীকে নিয়ে এর শুটিং শুরু হয়।

সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। একই প্রযোজনা প্রতিষ্ঠানের আরো কয়েকটি সিনেমায় শাকিব খানের কাজ করার কথা রয়েছে বলেও জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব খানের শুটিংয়ে পুলিশের বাধা

আপডেট টাইম : ০৩:৪৭:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭