ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ লক্ষ্মীপুর সদর উপজেলার চাঁদখালী এলাকায় ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মুরাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। বুধবার ভোরে মুরাদের ঘর থেকে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় ওই স্কুলছাত্রী। এ সময় মুখ বেঁধে ঘরে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে মুরাদ। ভোরে ঘুম থেকে উঠে মেয়েকে দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করেন ছাত্রীর মা। এক পর্যায়ে মুরাদের ঘরে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যায়। ঘটনার পর থেকে মুরাদ পলাতক রয়েছে।

স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলে আসা-যাওয়ার পথে মুরাদ প্রায়ই মেয়েটিকে উত্ত্যক্ত করতো। বিষয়টি মুরাদের পরিবারকে একাধিকবার জানানো হলেও কোনো কাজ হয়নি। মুরাদ ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, স্কুলছাত্রীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া মুরাদকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ০৩:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭