ঢাকা ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন জুলাই শহীদ পরিবার-আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্বোধন কবে, জানালেন গৃহায়ন প্রতিমন্ত্রী ৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়: জামায়াত আমির জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল: প্রধানমন্ত্রী গোপন নম্বর-স্যাটেলাইট ফোনে চলতো শেখ হাসিনার শেষ মুহূর্তের যোগাযোগ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক

ভৈরবে ট্রেনে চড়ে ৬৭০ জনের ‘আক্কেল সেলামি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭
  • ৩৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের বিশেষ অভিযানে বিনা টিকেটে ট্রেন ভ্রমণের দায়ে ৬৭০ জন যাত্রীকে জরিমানা করেছে বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত কিশোরগঞ্জের ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ রেলওয়ের চীফ কমার্শিয়াল অফিসার (পূর্ব) সর্দার শাহাদাৎ আলীর নেতৃত্বে পরিচালিত ওই বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ৮টি আন্ত:নগর, মেইল ও লোকাল ট্রেনের যাত্রীদের টিকেট চেক করা হয়। এ সময় বিনা টিকেটে ভ্রমণের দায়ে ওইসব যাত্রীকে আটক করে টিকেটের মূল্য এবং জরিমানা বাবদ ১ লাখ ৪৫ হাজার টাকা আদায় করা হয়।

ভৈরব রেলওয়ে পুলিশের সহায়তায় পরিচালিত ওই বিশেষ অভিযানে ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও জানায় সূত্র। বিনা টিকেটে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করতে অনুরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানান স্টেশন মাস্টার।

মোস্তাফিজ/এস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন

ভৈরবে ট্রেনে চড়ে ৬৭০ জনের ‘আক্কেল সেলামি’

আপডেট টাইম : ০৭:০০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭