ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জনসমাবেশে ‘নেতা’ শাকিব খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউড অভিনেত্রী শাকিব খান এখন চাঁদপুরের ‘নেতা’। তাকে দেখতে ভিড় জমিয়েছেন তার অসংখ্যা ভক্ত-অনুসারীরা। তবে কোন রাজনীতির মাঠে না, একটি সিনেমার শুটিংয়ে।

সম্প্রতি চাঁদপুরে শুরু হয়েছে শাকিব খান অভিনীত ‌‌‘আমি নেতা হব’ সিনেমার শুটিং। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন বিদ্যা সিনহা মিম, ওমর সানী, মৌসুমী, সুপ্তি শেখ।
সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ। বর্তমানে পুরো শুটিং ইউনিট রয়েছে চাঁদপুরে।

এদিকে, জনপ্রিয় নায়ক শাকিবের আগমনের খবরে প্রতিদিনই শুটিং স্পটে ভিড় জমাচ্ছেন তার ভক্তরা। ভক্ত সমর্থকদের ভিড়ে হিমশিম খেতে হচ্ছে পুরো শুটিং ইউনিটকে।

শাপলা মিডিয়ার ব্যানারে ‘আমি নেতা হবো’ সিনেমাটি প্রযোজনা করেছেন সেলিম খান। একই প্রতিষ্ঠান ও পরিচালকের বেশ কয়েকটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এর মধ্যে আরো আছে ‘মামলা হামলা ঝামেলা’, ‘চিটাগাইঙ্গা পোলা নোয়াখাইল্যা মাইয়া’ ও ‘কেউ কথা রাখে না’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনসমাবেশে ‘নেতা’ শাকিব খান

আপডেট টাইম : ০৬:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭