ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হঠাৎ করেই সবাইকে চমকে দেবো: মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে-সংসার আর মামলা সংক্রান্ত ঝামেলায় খানিকটা বিরতির পর এবার নতুন আঙ্গিকে সিনেমায় ফিরছেন মাহিয়া মাহি। এবার পরিচালক ওয়াজেদ আলী সুমনের পরিচালকের নতুন একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। ছবির নাম ‘ফালতু’।

এ ছবিতে মাহি সহশিল্পী হিসেবে পাচ্ছেন মোশাররফ করিমকে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন নিজেই।

 তিনি বলেন, অনেক আগে থেকেই ছবিটি নিয়ে কথা হচ্ছিল। অবশেষে সেপ্টেম্বরে আমরা কাজ শুরু করতে যাচ্ছি। ছবিতে মোশাররফ করিম ও মাহিকে ভিন্ন গেটআপে দর্শক দেখতে পাবেন। আসছে ঈদের পরই কাজ শুরু করতে যাচ্ছি আমরা।

মোশাররফ ও মাহি দুজনই সেভাবে শুটিং শিডিউল দিয়েছেন।

ছবিটি প্রসঙ্গে মাহি বলেন, এবারই প্রথম মোশররফ ভাইয়ের সঙ্গে কাজ করব। তিনি অনেক ভালো একজন অভিনেতা। আমার খুব পছন্দের। সেপ্টেম্বরে আমরা কাজ শুরু করব। আশা করি, ভালো কিছু হতে যাচ্ছে। ছবিতে ফালতু ও ঠগবাজ মানুষের রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। তবে মাহি কী ধরনের চরিত্রে কাজ করবেন তা এখনো জানাতে চান না।

এ বিষয়ে তিনি বলেন, আপাতত বিষয়টি নিয়ে কথা বলতে চাই না। এটা রহস্য হয়েই থাক দর্শকদের জন্য। হঠাৎ করেই চমকে দেবো সবাইকে।

এদিকে, মাহি অভিনীত দীপংকর দীপনের ‘ঢাকা অ্যাটাক’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবি দুটি কোরবানির ঈদের পরই মুক্তি পাবে। এ দুটি ছবিতে আরিফিন শুভ ও সাইমন সাদিক অভিনয় করেছেন। এছাড়া মাহি অভিনীত বদিউল আলম খোকনের ‘হারজিৎ’, শামীমুল ইসলাম শামীমের ‘গোলাপতলীর কাজল’ ছবির বেশকিছু অংশের কাজ শেষ হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের মার্চে প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিটের ‘মনে রেখো’ শীর্ষক ছবির কাজ শুরু করেন তিনি। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেতা বনি সেনগুপ্ত। বর্তমানে এ ছবিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হঠাৎ করেই সবাইকে চমকে দেবো: মাহি

আপডেট টাইম : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭