ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫
  • ৭৫৪ বার

বেগম খালেদা জিয়ার লন্ডনে যাওয়া অনিশ্চিত। দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কাল-পরশুর মধ্যে বেগম জিয়ার লন্ডনে যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। জানা গেছে, চোখের চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কাল পরশু লন্ডনে যাওয়ার কথা ছিল। এ জন্য গত মঙ্গলবার তিনি ভিসা সেন্টারে গিয়ে ফিঙ্গারপ্রিন্টসহ যাবতীয় প্রক্রিয়া শেষ করেন। ইতোমধ্যে যুক্তরাজ্যের ভিসাসহ সফরের যাবতীয় প্রস্তুতি প্রায় চূড়ান্ত।

সফর বিলম্বিত হওয়ার বিষয়টি লণ্ডনে চিকিৎসকদের নির্দেশনার ওপর নির্ভর করছে বলে একটি সূত্র জানিয়েছে। দলের একটি সূত্র জানায়, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বেগম খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিতের অন্যতম কারণ। বুধবার রাতেই তিনি এ সিদ্ধান্ত নেন। এর আগে তিনি ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করেন।
উল্লেখ্য, এর আগে রমজান মাসে সৌদি আরবে ওমরার জন্য প্রস্তুতি নিয়েও হুট করে সফর বাতিল করেন খালেদা জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

খালেদা জিয়ার লন্ডন সফর স্থগিত

আপডেট টাইম : ১০:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫