ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ- ২: জাপা প্রার্থীর নাম ঘোষণা করলেন এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জ- ২ (আড়াইহাজার উপজেলা) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে দলের প্রেসিডিমার সদস্য ও জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনের নাম ঘোষণা করেছেন জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ।

শুক্রবার বিকেলে ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. সাদত আলী সিকদারের আত্মার মাগফিরাতে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন।

ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত ডা. সাদত আলী সিকদারের বর্ণাঢ্য কর্মজীবনের বর্ণনা করে তার আত্মার মাগফেরাত কামনা করে এরশাদ বলেন, আমার সৌভাগ্য ডা. সাদত আলী সিকদারের মত একজন গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি।

তিনি আরও বলেন, এই আড়াইহাজার উপজেলা আমি করেছিলাম। নারায়ণগঞ্জ- নরসিংদী জেলাও করেছি। আগামীতে ক্ষমতায় গেলে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবো।

এ সময় এরশাদ দলীয় প্রার্থী আলমগীর সিকদার লোটনের হাত উঁচু করে ধরে তাকে আগামী নির্বাচনে এমপি নির্বাচিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কো- চেয়ারম্যান জিএম কাদের, দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন বাবলু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজালাল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ, গোপালদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ এম এ  হালিম সিকদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ- ২: জাপা প্রার্থীর নাম ঘোষণা করলেন এরশাদ

আপডেট টাইম : ০৮:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭