ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সালমান শাহের জীবনে বড় ভুল ছিল সামিরাকে বিয়ে করা : ওমর সানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ৪৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনা নিয়ে রাবেয়া সুলতানা রুবির দেওয়া এক ফেসবুকে এক ভিডিও বার্তা প্রকাশ পর থেকেই সারাদেশে আলোচনার ঝড় তুলেছেন। এ ঘটনায় ফের নতুন করে তার রহস্যজনক মৃত্যু নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্রের অনেক তারকাও এখন বিষয়টি নিয়ে সরব।

সালমান শাহ’র মৃত্যুর দীর্ঘ ২১ বছর পর রহস্য যখন আবারও ঘণীভূত হচ্ছে, নতুন মোড় নিচ্ছে ঠিক তখনই

এফডিসি প্রাঙ্গণে তারকাদের মুখেও সালমান প্রসঙ্গে গুঞ্জন শোনা যাচ্ছে। সালমান প্রসঙ্গে কথা বলেছেন তার সমসাময়িক প্রতিদ্বন্দ্বী সুপারস্টার ওমর সানীও।

ওমর সানী বলেন, আমি নির্দ্বিধায় বলছি, সালমান শাহ’র জনপ্রিয়তার কাছে আমি হেরে গেছি। বারবার মনে পড়ে আমার ওর মুখটি। তবে সালমান শাহ’র জীবনে যদি কোনো ভুল থাকে তা ছিল ওর সামিরাকে বিয়ে করা। এটা আমার ব্যক্তিগত মত।

সম্প্রতি একটি এফএম স্টেশনের ইন্টারভিউতে সালমান শাহ প্রসঙ্গ টানতেই এ কথা বলেন চিত্রনায়ক ওমর সানী। ওদিকে শিল্পী সমিতির ঘরেও একইরকম গুঞ্জন শোনা যায়।

শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, সালমান শাহ’র মৃত্যু আমাদের এই চলচ্চিত্র সমাজের বড় ক্ষতি। তবে সম্প্রতি এসব তথ্য ফাঁস নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। শুধু এটুকু বলবো, সত্য যাই হোক না কেন তা যে কখনও চাপা থাকে না সেটিই উপরওয়ালা আবারও প্রমাণ দিয়ে দিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সালমান শাহের জীবনে বড় ভুল ছিল সামিরাকে বিয়ে করা : ওমর সানি

আপডেট টাইম : ০৯:০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭