ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারপতি খায়রুল হকের বক্তব্যকে ধিক্কার জানাই: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ৪১১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইন কমিশনের আসনে বসে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে প্রধান বিচারপতি সম্পর্কে বিচারপতি এ বি এম খায়রুল হক যেসব উক্তি করেছেন, তা শুধু অশালীনই নয়, রীতিমতো আদালত অবমাননার শামিল। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

ফখরুল বলেন, ‘বিচারপতি খায়রুল হকের বক্তব্যকে আমরা ধিক্কার জানাই। তিনি কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা তো করেননি, বরং একটি অন্যায়ের পক্ষে সাফাই গেয়েছেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করেছেন। ৭৯৯ পৃষ্ঠার ঐতিহাসিক এ রায়টির মাধ্যমে বর্তমান রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা বলেই আমাদের কাছে মনে হয়েছে। সত্য উদ্ভাসিত হয়েছে নির্ভিকভাবে। হতাশাগ্রস্ত জাতি এই রায়ের মাধ্যমে আশার আলো দেখতে পেয়েছে। আমরা সে জন্যই এই রায়কে স্বাগত জানিয়েছি এবং আপিল বিভাগকে অভিনন্দন জানিয়েছি।’

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম, সরকার বা সরকারি দল আওয়ামী লীগ কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার আগেই সাবেক প্রধান বিচারপতি ও বর্তমানে আইন কমিশন চেয়ারম্যান বিচারপতি খায়রুল হক রায়ের বিরুদ্ধে বিষোদ্গার করলেন। মনে হলো, এই রায়ের ফলে তাঁর গাত্রদাহ শুরু হয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, বিচারপতি খায়রুল হক তাঁর সময় যেসব রায় দিয়েছেন, তা বাংলাদেশের গণতন্ত্রকে কতখানি ক্ষতিগ্রস্ত করেছে তা দেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সংবিধানের পঞ্চম, সপ্তম ও ১৩তম সংশোধনী বাতিলের ফলে আজ দেশে যে সাংবিধানিক, রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা দেশের গণতন্ত্রকে পুরোপুরি ভঙ্গুর করে ফেলেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘বিচারপতি খায়রুল হকের বক্তব্যের সঙ্গে আওয়ামী লীগের নেতা ও মন্ত্রীদের বক্তব্যের কোনো অমিল নেই। বিচারপতি হকের রায়ের পরেই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীলতা এবং হতাশা বৃদ্ধি পেয়েছে। সরকার লাগামহীন হয়ে উঠেছে। এ রায়ের ফলে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলস্বরূপ আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রের দর্শনের মূল উৎপাটন করে প্রায় একদলীয় একনায়কতান্ত্রিক সরকার চাপিয়ে দিয়েছে। একদলীয় দুঃশাসনে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। দুর্নীতি আজ সকল নজির ছড়িয়ে গেছে। জনগণ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। কোনো কার্যকরী সংসদ নেই। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা, বাকি ১৪৭ আসনে প্রকৃতপক্ষে কোনো ভোটার ভোট দিতে যাননি। সেই পার্লামেন্টে বিচারকদের অভিশংসন, অপসারণের দায়িত্ব পেলে শেষ ভরসার জায়গাটুকু হারিয়ে যাবে। বিচারপতি খায়রুল হক একটি অন্যায়ের পক্ষে সাফাই গেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিচারপতি খায়রুল হকের বক্তব্যকে ধিক্কার জানাই: ফখরুল

আপডেট টাইম : ০৭:৫৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭