হাওর বার্তা ডেস্কঃ ডাল-ভাত বাঙালির পরিচয় বহন করে৷কিন্তু অনেকেই খাওয়ার পাতে ডালকে এড়িয়ে তরকারি বা মাছ-মাংসের প্রতি ঝোঁকেন৷
গবেষকরা বলছেন, এই ভুলটি একেবারেই করবেন না৷ ভাতের পাতে ডাল এড়ানো মানেই আপনার শারীরিক পুষ্টিতে ঘাটতি৷ ডাল এমন এক খাদ্য যা অনেক মরণ রোগ মোকাবিলা করার ক্ষমতা রাখে৷ জেনে নিন কোন ডালের কি উপকারিতা-
*মুগ ডাল: যারা রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন তাদের জন্য এই ডাল খুব উপকারি৷এই ডালে প্রচুর পরিমানে ফোলেড, জিঙ্ক ও কপার থাকে৷
*মটর ডাল: একমাত্র এই ডালে ভিটামিন বি-ওয়ান ও বি-ফাইভ থাকে৷ এই ডালে অ্যালার্জির সমস্যা দূর হয়৷
*লোবিয়া(কিউপি): এই ডালের উপকারিতা বলে শেষ করার মতো নয়৷এদেশে সাধারণত এই ডালের চল না থাকলেও বাজারে খুঁজলে পাওয়া যাবে৷ ভিয়েতনামে লোবিয়ার চল খুব বেশী৷ এই ডাল প্যানক্রিয়াইটিসে ক্যানসারসারাতে সাহায্য করে৷ এছাড়া কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর, কোলেস্টেরল নিয়ন্ত্রণ ও মেদ কমাতে সাহায্য করে৷অনেকে কিউপি পায়েসের মতো করেও খায়৷
*মুসুর ডাল: এই ডাল ডায়াবেটিস কন্ট্রোল করে তবে প্রচুর প্রোটিন থাকায় এই ডালে ইউরিক অ্যাসিড হওয়ার সম্ভাবনা বেশী৷
গোটা মুগ(তরকার ডাল): এই ডালে প্রচুর পরিমানে ম্যাঙ্গানিজ, পটাশিয়াম, কপার, ফসফরাস, ফোলেড ও ভিটামিন বি থাকে৷এই ডাল খুব উপকারি৷
*তুড় ডাল: গুজরাতিরা এই ডাল খুব খায়৷ তারা সাধারণত এই ডালকে খাট্টি-মিঠি ডাল বলে চেনে৷এই ডালে প্রচুর ক্যালসিয়াম থাকে৷
*বিউলির ডাল: এই ডাল হজমের সমস্যা দূর করে৷কোলেস্টেরল কমাতে সাহায্য করে৷
*কাবলি ছোলা: যাদের পা ফুলে যাওয়ার সমস্যা আছে তারা কাবলি ছোলা নিয়মিত থান৷ সমস্যা উধাও হয়ে যাবে৷ তাছাড়া ডায়বিটিসের সমস্যা দূর ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে কাবলি ছোলার ভূমিকা অপরিসীম৷
Reporter Name 

























