ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সঞ্জয়ের মুখোমুখি শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭
  • ২৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত জেল থেকে ছাড়া পাওয়ার পর অভিনয় করেছেন ‘ভূমি’ সিনেমায়। অন্যদিকে গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের বোনের জীবনী নিয়ে নির্মিত ‘হাসিনা পার্কার’ সিনেমায় অভিনয় করে আলোচিত শ্রদ্ধা কাপুর। এবার বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হচ্ছে এই দুটি সিনেমা।

আগামী ২২ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সঞ্জয় দত্ত অভিনীত ভূমি। উমাং কুমার পরিচালিত রিভেঞ্জ-ড্রামা ঘরানার সিনেমাটি প্রথমে ৪ আগস্ট মুক্তির কথা ছিল। কিন্তু একই দিনে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ মুক্তি পাবে বলে তারিখ পরিবর্তন করেন নির্মাতারা। যদিও এখন সিক্রেট সুপারস্টার মুক্তির তারিখও পরিবর্তন করা হয়েছে।

একই দিনে মুক্তি পাচ্ছে হাসিনা পার্কার। এ সিনেমা মুক্তির তারিখও একাধিকবার পরিবর্তন হয়েছে। প্রথমে চলতি বছরের ১৪ জুলাই মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু পরবর্তীতে পরিবর্তন করে ১৮ আগস্ট করা হয়। এখন তা পিছিয়ে ২২ সেপ্টেম্বর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সঞ্জয়ের মুখোমুখি শ্রদ্ধা

আপডেট টাইম : ০৩:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭