ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সালমানকে আমার সামনেই অপমান করেছিল সামিরা: নায়িকা মুনমুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
  • ৩৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আত্মহত্যা নয়, সালমান শাহকে খুন করা হয়েছিল বলে দাবি করে অনলাইনে ভিডিওবার্তা প্রকাশ করে আলোচনায় আসেন যুক্তরাষ্ট্র প্রবাসী ও সালমান শাহ হত্যাকাণ্ড মামলার ৭ নম্বর আসামি রাবেয়া সুলতানা রুবি নামের একজন। দিনভর এ বিষয়টি নিয়েই চলছে আলোচনা সমালোচনা। ফলে জনপ্রিয় এ নায়কের মৃত্যুরহস্যর নতুন মোড় পেল এবার। তার মৃত্যুতে সালমান শাহর স্ত্রী সামিরা জড়িত এটিই এখন প্রতীয়মান হচ্ছে।

চলচ্চিত্রের অনেক তারকাই এখন বিষয়টি নিয়ে সরব হচ্ছেন। সালমান হত্যা বিচারের দাবি জানাচ্ছেন তারা। ফেসবুকে স্টেটাসের মাধ্যমে প্রতিবাদ প্রকাশ করছেন তারা। সালমান শাহ মৃত্যুর পর জনপ্রিয়তা পাওয়া নায়িকা মুনমুন। সালমান শাহর সঙ্গে ভালো পরিচয় ছিল তার। সে পরিচয়ের সূত্র ধরেই আজ দীর্ঘ এক স্টেটাস দিয়েছেন এ নায়িকা।

সেখানে তিনি লেখেন, সালমান ভাইয়ের সাথে আমার কিছু মজার স্মৃতি আছে। তিনি অনেক চঞ্চল ছিলেন। যেন ছোট্ট শিশুর মতো। তার কোনো অহংকার ছিল না। আমার মতো নতুন নায়িকাকেও আনন্দের সাথেই স্বাগতম জানিয়েছেলিন। তার স্ত্রী সামিরার সাথে হাশমত ভাইয়ের একটি ছবির মহরতে আমার পরিচয় হয়। আমার ভালো লাগেনি মহিলাকে। সালমান ভাইকে উনি আমার সামনেই অপমান করেছিলেন।

স্টেটাসে তিনি সালমান শাহর হত্যার বিচার দাবি করে লেখেন, আমি সালমান ভাই হত্যার বিচার চাই। শুধু আমি নই। বাংলাদেশের সব নাগরিকরাই প্রিয় নায়কের এ নিষ্ঠুর হত্যার বিচার চায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সালমানকে আমার সামনেই অপমান করেছিল সামিরা: নায়িকা মুনমুন

আপডেট টাইম : ০৬:২২:৪৯ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭