ঢাকা ০৯:০০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

সৌম্যর ধরন বদলাবেন না ব্যাটিং কোচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  সৌম্যর টেকনিকে সমস্যা দেখছেন না ও’নিল। খেলার ধরনেও আপত্তি নেই। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববারও কাছ থেকে সৌম্যর ব্যাটিং দেখেছেন মনোযোগ দিয়ে। সমস্যা খুব একটা দেখছেন না ব্যাটিং কোচ। দলের সবার ব্যাটিংই মন কেড়েছে তার। উন্নতির প্রয়োজন স্রেফ মানসিকতায়।

“টেকনিকে কোনো সমস্যা দেখি না। সৌম্য কেন, দলের বেশিরভাগই বিশ্বের যে কোনো দলের মতোই ভালো। বেশিরভাগ সময় মাঝ ব্যাটেই খেলে। যেখানে মারতে চায়, মারতে পারে। ব্যাপারটা হলো মানসিক, ওরা যেন বিশ্বাসটা করতে পারে যে ওরা বিশ্বমানের। ওরা যদি ততটা আত্মবিশ্বাসী হতে পারে, অস্ট্রেলিয়াকে তাহলে সামর্থ্যের দারুণ পরীক্ষা দিতে হবে।”

২০১৫ সালে ব্যাট হাতে দারুণ পারফর্ম করলেও পরে আর সেভাবে ধারাবাহিক হতে পারেননি সৌম্য। গত কিছুদিনেও তার ব্যাটিংয়ে নিত্যই ছিল উজার-ভাটির টান। নিউ জিল্যান্ডে ওয়ানডেতে ভালো করেননি, টি-টোয়েন্টিতে মোটামুটি করেছেন, একটি টেস্টে সুযোগ পেয়ে ভালো করেছেন।

ভারতে গিয়ে আবার টেস্টে ভালো করত পারেননি। শ্রীলঙ্কায় টেস্টে ভালো করেছেন কিন্তু বিবর্ণ রঙিন পোশাকে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো করেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন চূড়ান্ত ব্যর্থ।

অনেকে প্রশ্ন তুলেছেন সৌম্যর অতি আক্রমণাত্মক ব্যাটিং নিয়েও। তবে ধরন নিয়ে প্রশ্ন নেই ব্যাটিং কোচের। ধরন বদলাতেও চান না তিনি। বরং সৌম্যর শক্তির জায়গাটাই আরও শাণিত করে তাকে করে তুলতে চান ধারাবাহিক।

“মারার বল পেলে মারতেই হবে। ব্যাটিং কোচ হিসেবে কোনো ভাবেই কারও সহজাত খেলা বদলাতে চাই না আমি। আমার কাজ হলো ওরা যেটা ভালো করে, সেটাই ধারাবাহিকভাবে যেন করতে পারে, সেটা করতে গিয়ে ঝুঁকি যেন কম নেয়। বাজে শট যেন কম খেলে।”

ও’নিলের ছোঁয়ায় সত্যিই যদি ধারাবাহিক হতে পারেন সৌম্য, বাংলাদেশের ক্রিকেটে এই অস্ট্রেলিয়ানের সেরা উপহার হবে হয়ত সেটিই!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

সৌম্যর ধরন বদলাবেন না ব্যাটিং কোচ

আপডেট টাইম : ০৪:৩৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭