ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নতুন ছবিতে জিৎ-ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ  কলকাতার সুপারস্টার জিৎ এবং বাংলাদেশের নুসরাত ফারিয়া জুটি বেঁধে বাদশা দ্য ডন এবং বস টু দুইটি ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। এ জুটি যৌথ প্রযোজনার নতুন আরেকটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। হাওর বার্তাকে খবরটি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে ১৭ আগস্ট থেকে ইতালিতে শুটিং শুরু হবে বলে জেনেছি।

জিৎ-ফারিয়া জুটির তৃতীয় ছবি হতে যাচ্ছে এটি। বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করবে জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতা থেকে জিতের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান জিতস ফিল্ম ওয়ার্ক। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, শুটিংয়ের জন্য মোটামুটি প্রস্তুত আমরা। ছবির পরিচালক ও অন্যান্য শিল্পীর নামও শিগগির জানানো হবে।

যৌথ প্রযোজনার নীতিমালা তো এখনও নতুন করে পুনর্গঠন হয়নি। তাহলে কীভাবে ছবির শুটিং করবেন? জবাবে প্রযোজক আজিজ বলেন, যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠনের জন্য কমিটি হয়ে গেছে। জেনেছি, রোববার কমিটির প্রথম সভা। যেভাবেই নীতিমালা করা হোক না কেন, সেটা আমরা মেনেই কাজ করব। আশা করছি, শুটিং শুরুর আগেই হয়তো নীতিমালা হয়ে যাবে।

জানা গেছে, পাঞ্জাবি ছবি ‘জাট অ্যান্ড জুলিয়েট’ এর ছায়া অবলম্বনে তৈরি হবে নাম চূড়ান্ত না হওয়া এ ছবিটি। ফারিয়া বলেন, এখানে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে আমাকে। ছবির চিত্রনাট্য পড়ে মনে হয়েছে এটি কমেডি ধাঁচের ছবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নতুন ছবিতে জিৎ-ফারিয়া

আপডেট টাইম : ০১:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭