ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বনশ্রীতে নিহত গৃহকর্মীর মাথা ও গলায় আঘাতের চিহ্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭
  • ৪৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাজধানীর বনশ্রীতে নিহত গৃহকর্মী লাইলি বেগমের ‘মাথা ও গলায় আঘাতের চিহ্ন’ পেয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগে এ ময়নাতদন্ত সম্পন্ন হয়।

বিকালে ময়নাতদন্তকারী চিকিৎসক সোহেল মাহমুদ সাংবাদিকদের জানান, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। গলায়ও কালো দাগ রয়েছে।
তিনি আরো জানান, ময়নাতদন্তের সময় তার গলার টিস্যু (ভিসেরা), স্পর্শকাতর স্থানের টিস্যু ও ডিএনএ নমুনা সংরক্ষণ করা হয়েছে। এসব আলামতের পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে বিষয়টি হত্যা না আত্মহত্যা।

ময়নাতদন্তের আগে মৃত লাইলীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন খিলগাঁও থানা উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুর রহমান। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, মৃত লাইলীর গলায় ডান দিকে অর্ধ চন্দ্রাকৃতি দাগ আছে। এ ছাড়া শরীরের কোথাও দাগ দেখা যায়নি।

মৃত নারীর দেবর জামাল হোসেন জানান, ময়নাতদন্তের পরে মৃত লাইলীর মরদেহ দেশের বাড়ি কুড়িগ্রামে নিয়ে যাবেন। সেখানেই দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা যায়।

উল্লেখ্য, শুক্রবার সকালে দক্ষিণ বনশ্রীর সাবেক কাস্টমস কর্মকর্তা মাইনুদ্দিন মুন্সির বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে গৃহকর্মী লাইলী বেগমের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বনশ্রীর আশপাশের বস্তির বাসিন্দারা ওই বাড়িতে হামলা ও ভাঙচুর করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। শুক্রবার সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বনশ্রীতে নিহত গৃহকর্মীর মাথা ও গলায় আঘাতের চিহ্ন

আপডেট টাইম : ০৬:০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭