ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যন্ত্রণার আগুন: দোয়া চান তানিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • ৪২০ বার

হাওর বার্তা ডেস্কঃ  চিত্রনায়িকা তানিন সুবহা এবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন। ছবির নাম ‘যন্ত্রণার আগুন’। ঢাকার অদূরে পুবাইলে ছবিটির শ্যুটিং শুরু হয়েছে। নায়িকা হিসেবে তানিন চূড়ান্ত হলেও নায়ক হিসেবে তার বিপরীতে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

ছবিটি পরিচালনা করছেন এম.এম. রানা। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন জীবন চৌধুরী। পরিচালক এম এম রানা জানান, ইতোমধ্যে ‘যন্ত্রণার আগুন’ ছবির ৬টি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর মধ্যে একটি আইটেম সংও রয়েছে। আইটেম গানে পারফর্ম করবেন তানিন সুবহা।

ছবির কাহিনী হিসেবে জানা যায়, গ্রামের একটি সহজ-সরল ছেলের স্বপ্ন, শহরে গিয়ে রূপালি জগতের হিরো হবে। তার এ স্বপ্ন বন্ধুদের কানে পৌঁছালে তা একপর্যায়ে গ্রামে জানাজানি হয়। অনেকে তাকে নিয়ে হাসাহাসি শুরু করে। গ্রামের মানুষের ওপর রেগে একদিন ছেলেটি শহরে আসে এবং তার স্বপ্ন সত্যি হয়। এমনই একটি গল্পে শুরু হতে যাচ্ছে ‘যন্ত্রণার আগুন’।

তানিন সুবহা বলেন, আমার জন্য দোয়া করবেন। চলচ্চিত্র আমার ধ্যান-ধারণা। আমি যেন ভালো ভালো কাজ করে আপনাদের মন জয় করতে পারি! সিনেমা হলে গিয়ে আমাদের চলচ্চিত্র দেখবেন।

তানিন সুবহা বলেন, ইতোমধ্যে আমার অভিনীত তিনটি ছবি হলে মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে আরো চারটি ছবি।

‘যন্ত্রণার আগুন’-এ আরো অভিনয় করছেন- জীবন চৌধুরী, সোনালি, সাদেক বাচচু, সুব্রত, রেবেকা পারভীন, ড্যানি সিডাক, আমির সিরাজী, শাংকুপাঞ্জা, শিউলি, চিকন আলী, সহজ হাসমতসহ আরো অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যন্ত্রণার আগুন: দোয়া চান তানিন

আপডেট টাইম : ০৫:৪১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭