ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চাইনিজ ছবিতে পরীমনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • ৩৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ  চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই আলোচনায় পরীমনি। ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। এর পর অভিনয় করেছেন একাধিক চলচ্চিত্রে। তার ভক্তদের জন্য এবার নতুন খবর হলো চাইনিজ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ছবির নাম ‘চেজিং মার্ডার’। ছবিটি পরিচালনা করবেন হুজিয়াহুই এবং ডেনিপ্যাং। এ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেড।

চীনের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে তৈরি হতে যাচ্ছে এ ছবি। ঘটনাটি ঘটে চলতি বছরের ৬ই মে। যা ‘জিয়াংজিয়া শুটিং মার্ডার’ নামে আলোচিত।

ছবিটিতে পরীমনিকে দেখা যাবে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্য হিসেবে। এছাড়া চীন এবং হংকংয়ের বেশ ক’জন অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন।

এ বিষয়ে পরীমনি জানান, আসছে মাসে চীনে আনুষ্ঠানিকভাবে ছবিটির চুক্তিপত্র সই হবে। এরপর শুটিং। আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে যাচ্ছি, ভাবতেই বেশ ভালো লাগছে।

ঢালিউডে পরীমনি অভিনীত ‘ইনোসেন্ট লাভ’, ‘স্বপ্নজাল’, ‘অন্তর জ্বালা’, ‘নদীর বুকে চাঁদ’ নামের ছবিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

এসব ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জেফ, জায়েদ খান, সাইমন সাদিক ও নবাগত ইয়াশ রোহান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চাইনিজ ছবিতে পরীমনি

আপডেট টাইম : ১১:৫৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭